Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

অন্যের ভিডিও কপি করলেই বিপদ, শর্টস নিয়ে বড় সিদ্ধান্ত ইউটিউবের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম

অন্যের ভিডিও কপি করলেই বিপদ, শর্টস নিয়ে বড় সিদ্ধান্ত ইউটিউবের

ছবি: সংগৃহীত

Advertisement

ইউটিউব শর্টসের সুপারিশ ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে প্ল্যাটফর্মটি। অন্য নির্মাতার ভিডিও সামান্য পরিবর্তন করে বা কোনো ধরনের নিজস্ব সংযোজন ছাড়াই পুনরায় আপলোড করা কনটেন্টের বিস্তার কমিয়ে দেওয়া হবে। বিপরীতে, মৌলিক কনটেন্ট এবং অন্যের ক্লিপ ব্যবহার করলেও তাতে নিজস্ব মন্তব্য, সম্পাদনা বা গল্প বলার ধরন যোগ করা ভিডিওকে বেশি গুরুত্ব দেবে ইউটিউব।

সম্প্রতি নির্মাতাদের উদ্দেশে দেওয়া এক ব্লগ পোস্টে ইউটিউব জানিয়েছে, দর্শকদের জন্য আরও ভালো শর্টস অভিজ্ঞতা তৈরি করতেই সুপারিশ ব্যবস্থায় এই পরিবর্তন আনা হচ্ছে। প্ল্যাটফর্মটির ভাষ্য, সুপারিশ ব্যবস্থা দর্শকের জন্য সত্যিকার অর্থে মূল্যবান ভিডিও খুঁজে দিতে কাজ করে। এ জন্য দর্শকের দেখার ইতিহাস, আগ্রহ ও বিভিন্ন ধরনের সম্পৃক্ততাসহ বিপুলসংখ্যক সংকেত বিশ্লেষণ করা হয়।

ইউটিউব বলেছে, যারা মূলত অন্য নির্মাতার ভিডিও সংগ্রহ করে বা বড় ধরনের পরিবর্তন ছাড়াই সেগুলো পুনরায় আপলোড করে, তাদের চ্যানেলের ভিডিও শর্টস ফিডে আগের তুলনায় কম প্রদর্শিত হতে পারে।

অর্থাৎ, কোনো জনপ্রিয় নির্মাতার ভিডিও থেকে একটি অংশ কেটে নিয়ে সামান্য সম্পাদনা করে নতুন শর্টস বানালেই আগের মতো সহজে দর্শকের কাছে পৌঁছানো যাবে না। তবে অন্যের ভিডিওর ক্লিপ ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করছে না ইউটিউব।

নিজস্ব কিছু যোগ করতে হবে

অন্য নির্মাতার ভিডিও ব্যবহার করতে হলে তাতে সত্যিকারের নতুন নিজস্ব ভিডিও যোগ করার পরামর্শ দিয়েছে ইউটিউব। এর মধ্যে থাকতে পারে নিজস্ব মন্তব্য, ব্যাখ্যা, আলাদা ধরনের সম্পাদনা, গল্প বলার কৌশল কিংবা কোনো বিষয়ে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি।

শুধু ভিডিওর আকার পরিবর্তন, গতি সামান্য কমানো-বাড়ানো, কিছু লেখা বসানো বা টেমপ্লেটভিত্তিক ছোটখাটো পরিবর্তনকে যথেষ্ট মনে করা হবে না। ইউটিউবের লক্ষ্য হচ্ছে এমন কনটেন্টকে উৎসাহিত করা, যেখানে নির্মাতার নিজস্ব সৃজনশীলতা স্পষ্টভাবে রয়েছে।

এর ফলে প্রতিক্রিয়াভিত্তিক ভিডিও, বিশ্লেষণ, ব্যাখ্যা বা রিমিক্সধর্মী কনটেন্ট নির্মাতাদের জন্য সুযোগ থাকছে। তবে তাদেরও ব্যবহৃত ক্লিপের সঙ্গে নিজেদের বক্তব্য বা সৃজনশীল উপাদান যুক্ত করতে হবে।

কেন এই পরিবর্তন?

শর্টস প্ল্যাটফর্মে দ্রুত ও বিপুলসংখ্যক ভিডিও তৈরি করা সম্ভব হওয়ায় অন্যের জনপ্রিয় কনটেন্ট কেটে পুনরায় প্রকাশের প্রবণতা বেড়েছে। এতে একই ধরনের ভিডিও বারবার দর্শকের সামনে আসছে। নতুন ব্যবস্থার মাধ্যমে ইউটিউব সেই পুনরাবৃত্তি কমিয়ে মৌলিক নির্মাতাদের কনটেন্টকে বেশি সুযোগ দিতে চাইছে।

অন্যদিকে, যারা নিজেদের দীর্ঘ ভিডিও থেকে শর্টস তৈরি করেন, তাদের ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব পড়াবে না। কারণ নতুন ব্যবস্থা মূলত অন্য নির্মাতার ভিডিও পুনরায় আপলোড করা কনটেন্টের বিস্তার কমানোর জন্য।

তবে কোন পর্যায়ের সম্পাদনা বা মন্তব্যকে ইউটিউব ‘প্রকৃত মূল্য সংযোজন’ হিসেবে বিবেচনা করবে, তা এখনো বিস্তারিতভাবে স্পষ্ট করেনি। একইভাবে পরিবর্তনটি সবার জন্য ঠিক কখন থেকে কার্যকর হয়েছে, সে বিষয়েও নির্দিষ্ট সময়সূচি জানায়নি প্ল্যাটফর্মটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন

ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

মিষ্টিতে পোকা পাওয়ার ভিডিও দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি, অতঃপর...

মিষ্টিতে পোকা পাওয়ার ভিডিও দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি, অতঃপর...

ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

৭ ভুলে বন্ধ হতে পারে ইউটিউব চ্যানেল

৭ ভুলে বন্ধ হতে পারে ইউটিউব চ্যানেল

ইউটিউবকে চ্যালেঞ্জ করতে বিশ্ববাজারে বিলিবিলি, নজরে আন্তর্জাতিক নির্মাতারা

ইউটিউবকে চ্যালেঞ্জ করতে বিশ্ববাজারে বিলিবিলি, নজরে আন্তর্জাতিক নির্মাতারা

আরও পড়ুন

ভূমিকম্পের উৎপত্তিস্থল কীভাবে জানা যায়?

ভূমিকম্পের উৎপত্তিস্থল কীভাবে জানা যায়?

ছবি এআই দিয়ে তৈরি নাকি আসল? বুঝুন ৫টি উপায়ে

ছবি এআই দিয়ে তৈরি নাকি আসল? বুঝুন ৫টি উপায়ে

অন্যের ভিডিও কপি করলেই বিপদ, শর্টস নিয়ে বড় সিদ্ধান্ত ইউটিউবের

অন্যের ভিডিও কপি করলেই বিপদ, শর্টস নিয়ে বড় সিদ্ধান্ত ইউটিউবের

পাকা চুল কি ক্যানসার ঠেকানোর শরীরের কৌশল? গবেষণায় মিলল নতুন তথ্য

পাকা চুল কি ক্যানসার ঠেকানোর শরীরের কৌশল? গবেষণায় মিলল নতুন তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম