Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

অপরিচিত নাম্বার থেকে ফোনের ভোগান্তি রুখতে পদক্ষেপ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ এএম

অপরিচিত নাম্বার থেকে ফোনের ভোগান্তি রুখতে পদক্ষেপ

Advertisement

অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে রিসিভ করে বিপদে পড়তে হয়। অনেকে সময় প্রতারণার শিকার হতে হয়। এসব ভোগান্তি দূর করতে কড়া নির্দেশিকা জারি করল ভারত সরকার।

যোগাযোগ মন্ত্রীর পক্ষ থেকে টেলিকম সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, এখন থেকে কলার আইডি বাধ্যতামূলক। অর্থাৎ কোনও ব্যক্তি যদি কল করেন তাহলে তার নাম্বার সেভ করা না থাকলেও রিসিভারের ফোনে নাম দেখানো হবে।

এয়ারটেলের মতো টেলিকম সংস্থাকে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে প্রত্যেককেই কলিং নেম প্রেজেন্টেশন (CNP) ব্যবস্থা চালু করতে হবে। এই CNP-এর মাধ্যমে কলারের নাম এবং পরিচয় জানা যাবে।

ভারতের নিজস্ব ব্যবস্থা এই CNP। এই ব্যবস্থার মাধ্যমে প্রত্যেক কলারের পরিচয় নথিবদ্ধ থাকবে টেলিকম সার্ভিস প্রোভাইডারদের কাছে। এবং কলাররা যখন ফোন করবেন, তাদের ফোন নাম্বারের পাশাপাশি নামও দেখা যাবে রিসিভারের মোবাইল স্ক্রিনে। আপাতত ৪জি এবং ৫জি নেটওয়ার্ক ব্যবহারকারীদের ফোনে দেখা যাবে কলারের নাম।

১ নভেম্বর থেকে আপাতত এই দুই ধরনের নেটওয়ার্কে চালু হবে কলিং নেম প্রেজেন্টেশন। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, এবার থেকে ফোনে কল এলে দেখা যাবে তিনটি জিনিস। কলারের নাম, ফোন নম্বরের পাশাপাশি দেখা যাবে সংশ্লিষ্ট ফোনে সেভ থাকা নামটিও। যদি কোনও একটি নম্বর সেভ করা না থাকে তাহলে সার্ভিস প্রোভাইডারের কাছে যে নাম রয়েছে সেটাই দেখানো হবে রিসিভারকে। আগামী দিনে ২জি বা ৩জি ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা আনতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে সার্ভিস প্রোভাইডারগুলিকে।

ইতিমধ্যেই বেশ কিছু সার্ভিস প্রোভাইডার নির্দিষ্ট কিছু ফোনে এই পরিষেবা দেওয়া শুরু করেছে। এতদিন পর্যন্ত এই বিষয়টি বাধ্যতামূলক ছিল না। তবে এবার থেকে কেন্দ্রের নির্দেশ মানতে বাধ্য থাকবে টেলিকম সংস্থাগুলি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্যামসাংয়ের তিন জনপ্রিয় ফোনে আসছে অ্যান্ড্রয়েড ১৭, তালিকায় গ্যালাক্সি এস২৪ও

স্যামসাংয়ের তিন জনপ্রিয় ফোনে আসছে অ্যান্ড্রয়েড ১৭, তালিকায় গ্যালাক্সি এস২৪ও

মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব

মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব

মসজিদে মোবাইল ব্যবহার করলে কি গুনাহ হবে?

মসজিদে মোবাইল ব্যবহার করলে কি গুনাহ হবে?

চার্জিং ছাড়াও স্মার্টফোনের টাইপ-সি পোর্টের যত ব্যতিক্রমী ব্যবহার

চার্জিং ছাড়াও স্মার্টফোনের টাইপ-সি পোর্টের যত ব্যতিক্রমী ব্যবহার

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

শিশুকে কম বয়সে স্মার্টফোন দিলে বাড়বে যেসব ঝুঁকি

শিশুকে কম বয়সে স্মার্টফোন দিলে বাড়বে যেসব ঝুঁকি

আরও পড়ুন

অপরিচিত নাম্বার থেকে ফোনের ভোগান্তি রুখতে পদক্ষেপ

অপরিচিত নাম্বার থেকে ফোনের ভোগান্তি রুখতে পদক্ষেপ

পকেটে মোবাইল, কোলে ল্যাপটপ রাখলে যে ক্ষতি

পকেটে মোবাইল, কোলে ল্যাপটপ রাখলে যে ক্ষতি

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

এআই দিয়ে ওয়েবসাইট তৈরিতে নতুন সুবিধা আনছে ফিগমা

এআই দিয়ে ওয়েবসাইট তৈরিতে নতুন সুবিধা আনছে ফিগমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম