Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামে লাইভস্ট্রিমিং নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে, লাগবে পিতামাতার অনুমতি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০২:৪০ পিএম

ইনস্টাগ্রামে লাইভস্ট্রিমিং নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে, লাগবে পিতামাতার অনুমতি

Advertisement

১৬ বছরের কম বয়সিদের জন্য ইনস্টাগ্রামের লাইভস্ট্রিমিং সুবিধা ব্যবহার করতে হলে এখন থেকে পিতামাতার অনুমতি প্রয়োজন হবে। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা।

‘টিন অ্যাকাউন্টস’ নামের সুরক্ষা ফিচারে নতুন এই হালনাগাদে আরও বলা হয়েছে, ১৬ বছরের নিচের ব্যবহারকারীরা এখন থেকে ইনস্টাগ্রামে ‘অটো ব্লারিং’ বা স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও ঝাপসা করার ফিচারটি আর বন্ধ করতে পারবেন না, বিশেষ করে প্রাইভেট মেসেজের ক্ষেত্রে।

মেটার এক বিবৃতিতে জানানো হয়, শিগগিরই এই টিন অ্যাকাউন্টস ফিচারটি ফেসবুক ও মেসেঞ্জার প্ল্যাটফর্মেও চালু করা হবে।

প্রথম ধাপে এই পরিবর্তনগুলো পরীক্ষামূলকভাবে চালু হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় – আগামী কয়েক মাসের মধ্যেই।

গত বছরের সেপ্টেম্বরেই ইনস্টাগ্রাম কিশোর-কিশোরীদের জন্য 'টিন অ্যাকাউন্টস' ফিচার চালু করেছিল, যার মূল লক্ষ্য ছিল কম বয়সিদের নিরাপত্তা জোরদার করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আনা।

বিশ্বব্যাপী বর্তমানে অনেক দেশেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়স সীমা নির্ধারণের দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে গবেষণাগুলোতে দেখা গেছে, কম বয়সে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মেটার এই নতুন পদক্ষেপকে তাই অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কম বয়সিদের নিরাপত্তা নিশ্চিতের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

Advertisement

ইনস্টাগ্রাম লাইভস্ট্রিমিং টিন অ্যাকাউন্টস সুরক্ষা ফিচার

Advertisement

আরও পড়ুন

হঠাৎ বাইকের মাইলেজ কমে যাচ্ছে? জানুন সম্ভাব্য কারণ

হঠাৎ বাইকের মাইলেজ কমে যাচ্ছে? জানুন সম্ভাব্য কারণ

জন্মদিন না ভুলতে ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

জন্মদিন না ভুলতে ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

জিপিটি-৬-এ কী কী নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা

জিপিটি-৬-এ কী কী নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা

১০২ বিলিয়ন ডলারের সম্পদ বেড়েছে জেফ বেজোসের

১০২ বিলিয়ন ডলারের সম্পদ বেড়েছে জেফ বেজোসের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম