Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

জিপিটি-৬-এ কী কী নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম

জিপিটি-৬-এ কী কী নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা

জিপিটি-৬-এর উল্লেখযোগ্য নতুন সংযোজন হলো ‘ইন্টেলিজেন্ট ইউআই’।

Advertisement

গত ৭ অক্টোবর চ্যাটজিপিটির নতুন মডেল জিপিটি-৬ বিনা মূল্যে ও অর্থের বিনিময়ে ব্যবহার করা যায়—এমন উভয় ধরনের প্ল্যানের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে ওপেনএআই। নতুন এই মডেলে সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ চার্ট, ডায়াগ্রাম, ফর্ম ও বিভিন্ন কাজের উপযোগী টুল তৈরির সুবিধা যুক্ত হয়েছে। এ ছাড়া দ্রুত উত্তর দেওয়া, ওয়েব সার্চের কার্যকারিতা বাড়ানো এবং নিজের সীমাবদ্ধতা আরও ভালোভাবে শনাক্ত করার মতো পরিবর্তনও আনা হয়েছে।

প্রশ্ন বুঝে তৈরি করবে ইন্টারঅ্যাকটিভ উত্তর

জিপিটি-৬-এর উল্লেখযোগ্য নতুন সংযোজন হলো ‘ইন্টেলিজেন্ট ইউআই’। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্ন ও প্রয়োজন বুঝে শুধু লিখিত উত্তর নয়, বরং দৃশ্যমান ও ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনাও তৈরি করতে পারবে চ্যাটজিপিটি।

উদাহরণস্বরূপ, দুটি পণ্যের মধ্যে তুলনা জানতে চাইলে মডেলটি পাশাপাশি তুলনামূলক উপস্থাপনা তৈরি করতে পারবে। কোনো জটিল বিষয় সহজে বোঝাতে ব্যবহার করা যাবে ডায়াগ্রাম। আবার হিসাব-নিকাশের জন্য তৈরি করা যাবে ক্যালকুলেটর। এ ছাড়া চ্যাটের মধ্যেই বিল ভাগ করার টুল ব্যবহার কিংবা ছোটখাটো গেম খেলার সুযোগও থাকবে।

তবে প্রতিটি প্রশ্নের উত্তরে চার্ট বা ইন্টারঅ্যাকটিভ উপাদান যুক্ত হবে না। প্রশ্নের ধরন এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করে কোন পদ্ধতিতে উত্তর উপস্থাপন করা সবচেয়ে কার্যকর হবে, তা নির্ধারণ করবে মডেলটি।

দ্রুত উত্তর ও উন্নত ওয়েব সার্চ

জিপিটি-৬-এর আরেকটি সুবিধা হলো, উত্তর তৈরির পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রাথমিক তথ্য দেওয়া শুরু করতে পারে মডেলটি। এতে ব্যবহারকারীরা সম্পূর্ণ উত্তর তৈরি হওয়ার অপেক্ষায় থাকাকালীনই প্রয়োজনীয় কিছু তথ্য পেয়ে যাবেন।

পাশাপাশি ওয়েব সার্চের কার্যকারিতাও উন্নত করা হয়েছে। এর ফলে অনলাইনে তথ্য অনুসন্ধান এবং সংগৃহীত তথ্যের ভিত্তিতে উত্তর দেওয়ার প্রক্রিয়া আরও কার্যকর হবে।

নিজের সক্ষমতার সীমাবদ্ধতা শনাক্ত করার ক্ষেত্রেও উন্নতি আনা হয়েছে নতুন মডেলে। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পর্যাপ্ত তথ্য বা প্রয়োজনীয় টুল না থাকলে সেটি আরও স্পষ্টভাবে জানাতে পারবে চ্যাটজিপিটি। এতে উত্তর দেওয়ার ক্ষেত্রে মডেলটির সক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে ব্যবহারকারীরা তুলনামূলকভাবে পরিষ্কার ধারণা পাবেন।   

বিনা মূল্যের ব্যবহারকারীদের জন্যও নতুন সুবিধা

জিপিটি-৬-এর নতুন সুবিধাগুলো শুধু অর্থের বিনিময়ে ব্যবহার করা প্ল্যানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। গত ৮ অক্টোবর থেকে চ্যাটজিপিটির ফ্রি ও গো প্ল্যানের ব্যবহারকারীদের জন্যও ‘ইন্টেলিজেন্ট ইউআই’সহ নতুন ফিচারগুলো চালু করেছে ওপেনএআই।

এর ফলে বিনা মূল্যের ব্যবহারকারীরাও চ্যাটের মধ্যেই ইন্টারঅ্যাকটিভ চার্ট, ডায়াগ্রাম, ফর্ম এবং বিভিন্ন কাজের উপযোগী টুল ব্যবহারের সুযোগ পাচ্ছেন। তবে পর্যায়ক্রমে ফিচারগুলো চালু করা হচ্ছে বলে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে একই সময়ে সুবিধাগুলো নাও দেখা যেতে পারে।

প্লাস, প্রো, বিজনেস ও এন্টারপ্রাইজ প্ল্যানে ব্যবহার করা হচ্ছে জিপিটি-৬ সল মডেল। অন্যদিকে, ফ্রি ও গো প্ল্যানের জন্য রয়েছে জিপিটি-৬ লুনা। এন্টারপ্রাইজ প্ল্যানে সুবিধাগুলোর প্রাপ্যতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশাসকের সেটিংসের ওপর নির্ভর করবে।

নতুন ফিচারগুলো চ্যাটজিপিটির ‘চ্যাট’ ট্যাবে পাওয়া যাচ্ছে। তবে ‘ওয়ার্ক’ ও ‘কোডেক্স’ অংশে ব্যবহৃত মডেলগুলোতে এই আপডেটের আওতায় কোনো পরিবর্তন আনা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চ্যাটজিপিটিতে ভয়াবহ ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা

চ্যাটজিপিটিতে ভয়াবহ ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা

চ্যাটজিপিটির লেখায় ওয়াটার মার্ক, কেন এই সিদ্ধান্ত ওপেন এআইয়ের

চ্যাটজিপিটির লেখায় ওয়াটার মার্ক, কেন এই সিদ্ধান্ত ওপেন এআইয়ের

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ভারতীয়

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ভারতীয়

‘এভাবে চললে বিপদ বাড়বে’, ওপেনএআই ছেড়ে সতর্কবার্তা নিরাপত্তা প্রধানের

‘এভাবে চললে বিপদ বাড়বে’, ওপেনএআই ছেড়ে সতর্কবার্তা নিরাপত্তা প্রধানের

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই

চ্যাটজিপিটির সহায়তায় সাবেক প্রেমিকার বিরুদ্ধে মামলা জিতলেন যুবক

চ্যাটজিপিটির সহায়তায় সাবেক প্রেমিকার বিরুদ্ধে মামলা জিতলেন যুবক

আরও পড়ুন

জিপিটি-৬-এ কী কী নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা

জিপিটি-৬-এ কী কী নতুন সুবিধা পাবেন ব্যবহারকারীরা

১০২ বিলিয়ন ডলারের সম্পদ বেড়েছে জেফ বেজোসের

১০২ বিলিয়ন ডলারের সম্পদ বেড়েছে জেফ বেজোসের

স্টারলিংকের মোবাইল সেবা ব্যবহারে খরচ কত?

স্টারলিংকের মোবাইল সেবা ব্যবহারে খরচ কত?

স্টারলিংকের মোবাইল সেবা সংযোগের আগে যেসব বিষয় জানা জরুরি

স্টারলিংকের মোবাইল সেবা সংযোগের আগে যেসব বিষয় জানা জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম