Logo
Logo
×

Advertisement

টিপস

নিয়ন্ত্রণের বাইরে ইউরিক অ্যাসিড, প্রতিদিন খান ৩ ফল

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:১৫ পিএম

নিয়ন্ত্রণের বাইরে ইউরিক অ্যাসিড, প্রতিদিন খান ৩ ফল

শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে দেখা দেয় নানা সমস্যা

Advertisement

আপনার ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে নেই? তাহলে এটি নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন তিনটি ফল- আপেল, লেবু ও চেরি। কারণ এই তিন ফলে এমন উপাদান আছে, যা আপনার শরীরের ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে।

আপেল ও চেরিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইবার ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা পালন করে। আর লেবুতে থাকা ভিটামিন 'সি' ইউরিক অ্যাসিডের খুব বড় শত্রু।

আজকাল কমবেশি আমরা সবাই ফাস্টফুডে অভ্যস্ত। অফিসের মধ্যাহ্নভোজন হোক কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্যাফে কিংবা রাস্তার পাশের দোকানের পরোটা ও ভাজাপোড়া; এসব খাবারের ফলে আপনার শরীরে দেখা দিচ্ছে ইউরিক অ্যাসিড। প্রথম দিকে অনেকেই এই ইউরিক অ্যাসিডের মাত্রাকে অবহেলা করে থাকেন। যার ফলে পায়ের তলা, হাঁটু, কনুউয়ের ব্যথা শুরু হয়। দীর্ঘক্ষণ বসে থাকলে অনেকসময় পায়ের পাতা ফুলেও যায়। আর এর থেকেই শুরু হয় বাত বা আর্থারাইটিসের।

এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, যদি শুরুর দিকেই ইউরিক অ্যাসিডকে আটকানো যায় তাহলে সমস্যাটি দমানো যাবে। তা না হলে সমস্যা আরও বাড়বে। প্রথমে ব্যথা দিয়ে শুরু হলেও পরবর্তীতে ইউরিক অ্যাসিড কিন্তু আপনার কিডনি ও হৃৎপিণ্ডের জন্য মোটেই ভালো নয়।

আপনার যদি ইউরিক অ্যাসিড ধরা পড়ে তবে আপনার প্রতিদিনের খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে পালং শাক, টমেটো, মসুর ডাল, পাঠার মাংস, মাছের তেল, কফি, কেক।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবেন

১. আপেল

শুধু ভিটামিন 'সি' নয়, ভিটামিন এ-ও দারুণ কাজ করে ইউরিক অ্যাসিড কমাতে। আর এ ব্যাপারে আপেল একেবারে কার্যকরী ফল। কারণ আপেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন 'এ'। আপনি প্রতিদিন একটি করে আপেল খেলে শুধু ডাক্তার দূরে থাকবে না; দূরে থাকবে আপনার ইউরিক অ্যাসিডও।

২. লেবু

লেবুর ভিটামিন 'সি' ইউরিক অ্যাসিডের খুব বড় শত্রু। শরীরে ভিটামিন 'সি'-এর মাত্রা বাড়লে ম্যাজিকের মতো কমে যায় ইউরিক অ্যাসিড। তাই প্রতিদিন কমলালেবু, পাতি লেবু, মোসাম্বি লেবু খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। দেখবেন ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যাবে।

৩. চেরি

চেরির মধ্যে থাকে অতিমাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট, যা কিনা শরীরের ব্যথা ও বেদনা দূর করে। শুধু তাই নয়, ইউরিক অ্যাসিড কমাতেও দারুণ সহায়ক চেরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুকে কম বয়সে স্মার্টফোন দিলে বাড়বে যেসব ঝুঁকি

শিশুকে কম বয়সে স্মার্টফোন দিলে বাড়বে যেসব ঝুঁকি

ঘামে নষ্ট হচ্ছে জামার সৌন্দর্য, পরিষ্কারের কৌশল জানুন

ঘামে নষ্ট হচ্ছে জামার সৌন্দর্য, পরিষ্কারের কৌশল জানুন

মাত্র ১ মাসে পাঁচ কেজি ওজন কমানোর সহজ পদ্ধতি

মাত্র ১ মাসে পাঁচ কেজি ওজন কমানোর সহজ পদ্ধতি

ক্লান্তি দূর করে দিনভর চাঙা থাকতে খাবেন যেসব খাবার

ক্লান্তি দূর করে দিনভর চাঙা থাকতে খাবেন যেসব খাবার

ডায়াবেটিসজনিত চোখের রোগে নতুন ওষুধের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

ডায়াবেটিসজনিত চোখের রোগে নতুন ওষুধের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

গর্ভধারণের চেষ্টা করলে কি কফি বাদ দেওয়া জরুরি?

গর্ভধারণের চেষ্টা করলে কি কফি বাদ দেওয়া জরুরি?

আরও পড়ুন

শিশুকে কম বয়সে স্মার্টফোন দিলে বাড়বে যেসব ঝুঁকি

শিশুকে কম বয়সে স্মার্টফোন দিলে বাড়বে যেসব ঝুঁকি

ঘামে নষ্ট হচ্ছে জামার সৌন্দর্য, পরিষ্কারের কৌশল জানুন

ঘামে নষ্ট হচ্ছে জামার সৌন্দর্য, পরিষ্কারের কৌশল জানুন

গর্ভধারণের চেষ্টা করলে কি কফি বাদ দেওয়া জরুরি?

গর্ভধারণের চেষ্টা করলে কি কফি বাদ দেওয়া জরুরি?

বাজারে কলা কিনছেন? গাছপাকা নাকি কৃত্রিমভাবে পাকানো, বুঝবেন যেভাবে

বাজারে কলা কিনছেন? গাছপাকা নাকি কৃত্রিমভাবে পাকানো, বুঝবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম