Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

আসছে গাজী মাজহারুল আনোয়ারের নতুন পাঁচ গান

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রখ্যাত চলচ্চিত্রকার ও গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার এখনও গান লিখেন। কিছুদিন আগে একটি বিশেষ প্রজেক্টের জন্য পাঁচটি গান লিখেছিলেন তিনি। গানগুলোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এগুলোতে কণ্ঠ দিয়েছেন মনির খান, দিঠি আনোয়ার, দিলশাদ নাহার কনা, ন্যান্সি ও ইমরান। এ গানগুলোর প্রকাশনা এবং এ সম্পর্কে বিস্তারিত জানাতে আজ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘গানের ডালি’র ফেসবুক পেজ থেকে ভার্চুয়াল প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে শিল্পীদের পাশাপাশি উপস্থিত থাকবেন গাজী মাজহারুল আনোয়ার। অতিথি হিসেবে অনলাইনে অংশ নেবেন সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। নতুন পাঁচটি গান প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘প্রত্যেকের গান গ্রহণযোগ্য বলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গানগুলো গ্রহণ করেছে। যারা গানগুলোর সুর ও সঙ্গীত করেছেন প্রত্যেকেই বেশ চিন্তা-ভাবনা করেই সময়ের ভাবনাকে গুরুত্ব দিয়ে সময়োপযোগী করে তোলার চেষ্টা করেছেন। আশা করি প্রত্যেকটি গানই শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম