Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

‘নিজের মুখ থেকে না বলা পর্যন্ত সবই গুঞ্জন’

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো গুঞ্জন প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন চিত্রনায়িকা দীঘি। তিনি বলেছেন, নিজের মুখ থেকে না বলা পর্যন্ত এসব কথা গুঞ্জনই থাকবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও গুঞ্জন নিয়ে কথা বলেন এ অভিনেত্রী।

দীঘি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। একজন মিডিয়া পারসন বা শিল্পী হিসাবে গুঞ্জন থাকা খুব নরমাল। এটাকে খুব লাইটলি ও নরমালি নিতে হবে।’ নিজের প্রেম বা ব্যক্তিজীবন নিয়ে ছড়ানো খবর প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি যতক্ষণ পর্যন্ত বলছি না আমার নিজের মুখ থেকে, ততক্ষণ অবশ্যই সেটা গুঞ্জন।’

এ ধরনের খবর ছড়িয়ে পড়লে কীভাবে সামলান, জানতে চাইলে দীঘি জানান, কিছু খবর মাঝে মাঝে তার চোখে পড়ে। আবার কখনো পরিচিত কেউ সত্যতা জানতে চেয়ে বার্তা পাঠান। তবে এসব নিয়ে অযথা প্রতিক্রিয়া না দেখিয়ে তিনি নীরব থাকতেই পছন্দ করেন। অভিনেত্রী বলেন, ‘আমি দেখলেও অনেক সময় মনে করি, আচ্ছা হচ্ছে, হবে; এটা খুব নরমাল।’

কঠিন সময়ে পরিবার ও বন্ধুদের ভূমিকার কথাও জানান এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট দেয় এবং আমার কাছের বন্ধুরা খুব সাপোর্টিভ। খারাপ সময় গেলে মন খুলে কথা বলার মতো হাতেগোনা কিছু মানুষ আমার জন্য আছে।’

ব্যক্তিজীবন ও তারকাজীবনের মধ্যে কোনো আলাদা রেখা টানেন না বলেও জানান দীঘি। তিনি মনে করেন, সাধারণ মানুষ হিসাবে তিনি যেমন, তারকা হিসাবেও তেমনই আছেন। ঘরে ও বাইরে তার ব্যক্তিত্বে কোনো ভিন্নতা নেই। দীঘি বলেন, ‘আমি কখনোই নিজেকে আলাদা করে দেখি না, যে ব্যক্তি না তারকা।’

নতুন কাজ প্রসঙ্গে এ অভিনেত্রী জানান, বেশ কিছু প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে। এখনই বিস্তারিত না বলে সময়মতো সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পরিচালনার প্রতি তারকাদের আগ্রহ কেন

পরিচালনার প্রতি তারকাদের আগ্রহ কেন

‘নিজের মুখ থেকে না বলা পর্যন্ত সবই গুঞ্জন’

‘নিজের মুখ থেকে না বলা পর্যন্ত সবই গুঞ্জন’

মাইকেল জ্যাকসনের সম্পদ কতটা বিস্তৃত

মাইকেল জ্যাকসনের সম্পদ কতটা বিস্তৃত

বিরতি ভেঙে ফিরছেন ফারিণ

বিরতি ভেঙে ফিরছেন ফারিণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম