Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

বাংলাভাগ নিয়ে আসিফ-নচিকেতার গান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাভাগ নিয়ে আসিফ-নচিকেতার গান

Advertisement

বাংলাভাগের আফসোস আর সীমান্তে কাঁটাতারের ক্ষোভ নিয়ে নতুন একটি গান তৈরি হয়েছে। গানের শিরোনাম ‘কাঁটাতার’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটি লিখেছেন ও সংগীত পরিচালনা করেছেন আসিফ আলতাফ।

সহশিল্পী হিসাবে এতে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতজ্ঞ নাচিকেতা। প্রযোজনা করেছে ‘চিরকুট’ সদস্য পাভেল আরিনের বাটার কমিউনিকেশন। ভিডিও নির্মাণ করেছেন মোমিন বিশ্বাস। ভিডিওতে উপস্থিত আছেন আসিফ-নচিকেতা দুজই। পাশাপাশি রয়েছে পঙ্কজ বর্মণের প্রাসঙ্গিক চিত্রকর্ম। এরই মধ্যে গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে। এ গান প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘বহুদিন ধরে একটা গান মাথায় ঘুরছিল নচিকেতাকে নিয়েই। তিনি গাইবেন নাকি গাইবেন না এটা ছিল সবচেয়ে বড় সংশয়। তবে গাইবার জন্য আলোচনা থেকে শুরু করে রেকর্ডিং শেষ হওয়া পর্যন্ত নচিকেতার আন্তরিকতা আর পেশাদারিত্ব ছিল লক্ষণীয়। আমার লেখা ও সুরে, আমায় সঙ্গে নিয়েই তিনি গাইলেন-এটা আমার জন্য একটা বিশাল পাওয়া।’

Advertisement

বাংলাভাগ আসিফ নচিকেতা

Advertisement

আরও পড়ুন

১০ বিলিয়ন ডলারের পথে হলিউডের বক্স অফিস

১০ বিলিয়ন ডলারের পথে হলিউডের বক্স অফিস

মিথিলার বদলে প্রভা

মিথিলার বদলে প্রভা

অসুস্থ বন্ধুদের দেখতে পাকিস্তান গেলেন শবনম

অসুস্থ বন্ধুদের দেখতে পাকিস্তান গেলেন শবনম

সুব্বুলক্ষ্মী হতে কর্ণাটকী সংগীত শিখছেন রাশমিকা

সুব্বুলক্ষ্মী হতে কর্ণাটকী সংগীত শিখছেন রাশমিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম