সুব্বুলক্ষ্মী হতে কর্ণাটকী সংগীত শিখছেন রাশমিকা
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার একেবারে ভিন্ন এক চ্যালেঞ্জের মুখোমুখি। কিংবদন্তি কর্ণাটকী সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে জীবনীচিত্র ‘এমএস- আ লিগ্যাসি অন স্ক্রিন’। আর এ সিনেমায় সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয় করবেন রাশমিকা। চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে এবার কর্ণাটকী শাস্ত্রীয় সংগীত শেখার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে নিজের ভাবনা ও প্রস্তুতির কথা জানিয়েছেন অভিনেত্রী। রাশমিকা জানান, গান শেখা তার কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। জীবনে কখনো নিয়মিত গান করেননি তিনি। এমনকি বাড়িতেও কখনো গুন গুন করে গান গাওয়ার অভ্যাস ছিল না। কিন্তু সুব্বুলক্ষ্মীর মতো একজন কিংবদন্তির চরিত্রে অভিনয় করতে গিয়ে শুধু অভিনয়ের ওপর নির্ভর করতে চান না তিনি।
রাশমিকা বলেন, ‘আমি শুধু অভিনয় করে এমন ভান করতে পারি না যে, গান জানি। আমাকে কর্ণাটকী সংগীত শিখতে হবে। আমার মতে, অনুভূতি অভিনয়ের মাধ্যমে প্রকাশ করা সম্ভব হলেও সংগীতের ক্ষেত্রে প্রয়োজন যথাযথ দক্ষতা ও অনুশীলন।’ তবে এ চরিত্রের প্রস্তাব পাওয়ার পর প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন অভিনেত্রী। তার মনে হয়েছিল, সুব্বুলক্ষ্মীর মতো ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরার দায়িত্ব অনেক বড়। কারণ, তার জীবন ও সংগীতের অবদান শুধু একটি প্রজন্মের জন্য নয়, আগামী প্রজন্মের কাছেও সমান গুরুত্বপূর্ণ।
