অসুস্থ বন্ধুদের দেখতে পাকিস্তান গেলেন শবনম
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পুরোনো সহকর্মী ও অসুস্থ বন্ধুদের দেখতে পাকিস্তান গিয়েছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। গত শুক্রবার তিনি করাচিতে পৌঁছেছেন। তিনি জানান, পাকিস্তানে তার বান্ধবী অভিনেত্রী জেবার ওপেন হার্ট সার্জারি হয়েছে। চিত্রনায়ক নাদিমের কানে সমস্যাও দেখা দিয়েছে। এ কারণে তারা কিছুটা আড়ালে থাকেন। বিশেষ করে জেবা নিভৃতে থাকতে পছন্দ করেন। তাদের সঙ্গে দেখা করাই এবারের ভ্রমণের মূল উদ্দেশ্য। এবারের ভ্রমণ প্রসঙ্গে শবনম বলেন, ‘আজকাল আর এত কোলাহল ও দীর্ঘক্ষণ কোথাও বসে থাকা আমার শরীর পারমিট করে না। তবু কাছের কিছু মানুষের জন্য ঘর থেকে বের হতে হয়। পাকিস্তানে বন্ধুদের সঙ্গে অনেকদিন দেখা হয় না। তাদের কেউ কেউ অসুস্থ। ভাবলাম তাদের দেখে আসি। এটাই এবারের ভ্রমণের উদ্দেশ্য।’ অভিনেত্রী জানিয়েছেন এবারের পাকিস্তান সফরে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা নেই তার। উল্লেখ্য, একসময় পাকিস্তানের সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন শবনম। মাতৃভাষা বাংলা হলেও উর্দু ও পাঞ্জাবি ভাষার সিনেমায় সাবলীল অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছিলেন শীর্ষ অভিনেত্রীদের কাতারে। জেবা, শামীম আরা ও দিবার মতো জনপ্রিয় অভিনেত্রীদের ভিড়েও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন তিনি।
