Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

মিথিলার বদলে প্রভা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পর্দার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি সরব সাদিয়া জাহান প্রভা। মাঝে মধ্যে অবশ্য নাটকে অভিনয় করেন। এবার তাকে পর্দায় দেখা যাবে ওয়েব কনটেন্ট ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে শায়লা চরিত্রে। আগের দুই সিজনে চরিত্রটিতে অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে নতুন সিজনে ফিরছেন না মিথিলা। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এ অভিনেত্রী। গত অক্টোবরে তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চে সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসাবে যোগ দেন। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা করছেন। পেশাগত ব্যস্ততার কারণে নতুন সিজনের শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন মিথিলা। অবশ্য এ অভিনেত্রীর শিডিউলের জন্য প্রযোজনা সংস্থা অপেক্ষাও করেছিল। কিন্তু সেটা না পাওয়ায় শেষ পর্যন্ত তার পরিবর্তে প্রভাকে নেওয়া হয়েছে। এদিকে গত ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এর দৃশ্যধারণ। নতুন সিজনে নাম ভূমিকায় ফিরছেন নাসির উদ্দিন খান। আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি। চলতি মাসের শেষদিকে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে প্রভার। ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে দৃশ্যধারণ। নতুন সিজনের গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানাননি নির্মাতা। তবে এর আগে এক সাক্ষাৎকারে শিহাব শাহীন জানিয়েছিলেন, এবার নতুন গল্পের পাশাপাশি বেশ কয়েকটি নতুন চরিত্রও যুক্ত হবে। গল্পের পটভূমি হবে ঢাকা। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে সিরিজটি। উল্লেখ্য, ২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের মাধ্যমে প্রথম দর্শকের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে অর্থপাচারের জগতে প্রভাবশালী হয়ে ওঠা এক ব্যক্তির চরিত্রে অভিনয় করে নজর কাড়েন নাসির উদ্দিন খান। চরিত্রটির জনপ্রিয়তার ধারাবাহিকতায় ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর প্রথম সিজন। এরপর ২০২৫ সালের ঈদুল ফিতরে আসে দ্বিতীয় সিজন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

১০ বিলিয়ন ডলারের পথে হলিউডের বক্স অফিস

১০ বিলিয়ন ডলারের পথে হলিউডের বক্স অফিস

মিথিলার বদলে প্রভা

মিথিলার বদলে প্রভা

অসুস্থ বন্ধুদের দেখতে পাকিস্তান গেলেন শবনম

অসুস্থ বন্ধুদের দেখতে পাকিস্তান গেলেন শবনম

সুব্বুলক্ষ্মী হতে কর্ণাটকী সংগীত শিখছেন রাশমিকা

সুব্বুলক্ষ্মী হতে কর্ণাটকী সংগীত শিখছেন রাশমিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম