পটুয়াখালীতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি
Advertisement
পটুয়াখালী (দ.) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উৎসব পালিত হয়েছে। শুক্রবার সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও আকাশে বেলুন উড়িয়ে পটুয়াখালী-১ আসনের এমপি শাহজাহান মিয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রধান শিক্ষিকা সাবেক এমপি নার্গিস আরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পৌর মেয়র ডা. মো. শফিকুল ইসলাম। উৎসবে প্রবাসী একাধিক শিক্ষার্থীরা নেয়। শুক্রবার নাচে-গানে স্কুল প্রাঙ্গণ মাতিয়ে তোলে সাবেক শিক্ষার্থীরা। এছাড়াও বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সাবেক ছাত্রীদের স্মৃতিচারণ ও সংবর্ধনাসহ নানা আয়োজন ছিল।
