আ.লীগের আগুন-সন্ত্রাস, নৈরাজ্য
বিএনপির প্রতিবাদ সমাবেশ
ফেনীতে জামায়াতের মিছিল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়েছে। ফেনীতে মিছিল-সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : বরিশালে মহানগর যুবদলের সদস্য সচিব আরিফুর রহমান মুন্না বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের কতিপয় বিপথগামী সদস্যরা দেশকে অস্থিতিশীল করতে আগুন সন্ত্রাস শুরু করেছে। খুলনায় মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সম্পাদক শফিকুল আলম তুহিনের নেতৃত্বে মিছিল হয়েছে। বগুড়ায় জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজনের সঞ্চালনায় সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। সিলেটে সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সহসম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ। বক্তব্য দেন মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন। ভোলায় জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। টাঙ্গাইলে সমাবেশে বক্তব্য দেন-জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহ হেল কাফী সাহেদ। দুর্গাপুরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীনের নেতৃত্বে মিছিল হয়েছে। শেরপুরে জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা ও সম্পাদক মো. শওকত হোসেনের উদ্যোগে মিছিল হয়েছে। ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে র্যালি হয়েছে। উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন। চাঁদপুরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সলিম উল্যা সেলিম। জেলা যুবদলের সভাপতি নুরুল আমিন খান আকাশ সভাপতিত্ব করেন। ফেনীতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা আব্দুল হান্নান বক্তব্য দেন-জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান। গাইবান্ধায় জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সম্পাদক কামরুল হাসান সেলিম, পৌর সভাপতি মো. শহিদুজ্জামান শহিদ। গোয়ালন্দে সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। অভয়নগরে নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) আসাদুজ্জামান জনির নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম ফারাজী। জামালপুরে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসান সরোয়ার মনজুর সঞ্চালনায় সমাবেশ হয়েছে। এতে বক্তব্য দেন জেলা সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, শহর সভাপতি লিয়াকত আলী। পাইকগাছায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। নেত্রকোনায় সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। ভাণ্ডারিয়ায় পথসভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা যুগ্ম-সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব। খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। দৌলতখানে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবীর স্বপন, পৌর বিএনপি নেতা মোসলেহ উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির।
