Logo
Logo
×

Advertisement

রাজধানীর খবর

কড়াইল বস্তিতে স্পাইস কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প

Advertisement

Icon

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর কড়াইল বস্তি এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে জনপ্রিয় রেডিও স্টেশন ৯৬.৪ স্পাইস এফএম ও স্পাইস কেয়ারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ৯৬.৪ স্পাইস এফএম ও স্পাইস কেয়ারের সিইও তাসনিম বর্ষা ইসলাম (আরজে তাজ) শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহায়তায় বিশেষজ্ঞ চিকিৎসকরা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সহস্রাধিক মানুষকে চিকিৎসাসেবা দেন। এ সময় বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। দেয়া হয় গাইনি, চর্ম, হৃদরোগ, পানিবাহিত বিভিন্ন রোগ, শিশুদের ঠাণ্ডা ও ডায়রিয়াসহ নানা রোগের চিকিৎসাসেবা। এসব রোগের প্রাথমিক চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি গুরুতরদের বাছাই করে বিনা মূল্যে চিকিৎসা ও অপারেশনের জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ সময় ৯৬.৪ স্পাইস এফএম ও স্পাইস কেয়ার এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

কাভার্ডভ্যানের ধাক্কায় তেজগাঁওয়ে বাইক চালক নিহত

কাভার্ডভ্যানের ধাক্কায় তেজগাঁওয়ে বাইক চালক নিহত

কিশোরীর অভিনব ছিনতাইয়ের ফাঁদ

কিশোরীর অভিনব ছিনতাইয়ের ফাঁদ

বন্যার অজুহাতে পণ্যমূল্য বৃদ্ধি ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম