Logo
Logo
×

Advertisement

রাজধানীর খবর

ডিএসসিসির চলমান কাজ অব্যাহত রাখতে খোকনের আহ্বান

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডিএসসিসির চলমান কাজ অব্যাহত রাখতে খোকনের আহ্বান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ছবি: যুগান্তর

Advertisement

বর্তমানে চলমান কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য নতুন মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার দুপুরে নগরীর জোড়পুকুর খেলার মাঠ উদ্বোধন এবং মেয়র সাঈদ খোকন একাদশ ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও ছিলেন কাউন্সিলর ওয়াহিদুল হাসান, স্থপতি রফিক আজম, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক প্রমুখ।

ডিএসসিসি মেয়র বলেন, আমাদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আমরা যতটুকু করে গেলাম সেখান থেকে শুরু করে এ কাজগুলো তারাও এগিয়ে নিয়ে যাবেন।

তাদের প্রতি আমার অনুরোধ রইলো তারা এই সুন্দর কাজগুলো মেনটেইন করবেন এবং এখান থেকে আরও সুন্দর সুন্দর কাজ করবেন।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় জলসবুজে ঢাকা প্রকল্পের আওতায় বেশ কিছু খেলার মাঠ ও পার্ক উদ্বোধন করে জনগণের জন্য খুলে দিয়েছি।

যখন আমরা দায়িত্বভার গ্রহণ করেছিলাম তখন আমাদের এই প্রিয় শহরের অনেকগুলো পার্ক ও খেলার মাঠ বেদখল ছিল। সন্ধ্যা নেমে এলে অসামাজিক কার্যকলাপ শুরু হয়ে যেত।

বিভিন্ন মাঠে ট্রাক স্ট্যান্ড ছিল। খেলাধুলার অনুপযোগী ছিল। যার কারণে আমাদের ছেলেমেয়ে ও মুরুব্বিদের একটু হাঁটার সুযোগও ছিল না।

এই পরিস্থিতিতে আমরা এ মাঠ ও পার্কগুলোকে উদ্ধার করে আন্তর্জাতিকমানের করার সিদ্ধান্ত নিই।

তিনি আরও বলেন, আমাদের ১২টি খেলার মাঠ ও ১৯টি পার্ককে আধুনিক করার জন্য কাজ শুরু করি।

আমরা শতাধিক স্থপতিদের নিয়ে মাঠগুলোর সাজিয়েছি। এই কাজগুলো করতে অনেক চ্যালেঞ্জ ছিল। সাঈদ খোকন বলেন, জোড়পুকুর মাঠে ছোট্ট একটা কর্নার থাকবে।

সেখানে শিশুদের খেলার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। কফি শপ থাকবে। পরিবর্তনের সূচনা ইতিমধ্যে হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, সবার সহযোগিতা নিয়ে এই সুন্দর মাঠটির পরিবেশ ধরে রাখতে চাই। আমরা মেয়র ও সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই।

শুধু খিলগাঁওয়ে নয়, ঢাকা শহরে আরও এমন অনেক মাঠ গড়ে উঠেছে। আমি আশা করব এই মাঠগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করবে।

Advertisement

ডিএসসিসি মেয়র

Advertisement

আরও পড়ুন

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

কাভার্ডভ্যানের ধাক্কায় তেজগাঁওয়ে বাইক চালক নিহত

কাভার্ডভ্যানের ধাক্কায় তেজগাঁওয়ে বাইক চালক নিহত

কিশোরীর অভিনব ছিনতাইয়ের ফাঁদ

কিশোরীর অভিনব ছিনতাইয়ের ফাঁদ

বন্যার অজুহাতে পণ্যমূল্য বৃদ্ধি ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম