কীভাবে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন
Advertisement
প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হলে আপনি নবায়ন করার জন্য আবেদন করতে পারবেন। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ৫ বছর। আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ময়াদ ১০ বছর।
প্রক্রিয়া : ক. অপেশাদার গ্রাহককে প্রথমে নির্ধারিত ফি (মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭ টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ২০০ টাকা জরিমানাসহ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র সঠিক পাওয়া গেলে একই দিনে গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙুলের ছাপ) গ্রহণ করা হয়। ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। খ. পেশাদার-পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীদের পুনরায় একটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত ফি (মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ১৫৬৫ টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ২০০ টাকা জরিমানাসহ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙুলের ছাপ) গ্রহণের জন্য গ্রাহককে নির্দিষ্ট সার্কেল অফিসে উপস্থিত হতে হয়। স্মার্ট কার্ড প্রিন্টিংয়ের সব প্রক্রিয়া সম্পন্ন হলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
প্রয়োজনীয় কাগজপত্র : ১. নির্ধারিত ফরমে আবেদন, ২. রেজিস্টার্ড ডাক্তার প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট, ৩. ন্যাশনাল আইডি কার্ড/জন্ম সনদ/ পাসপোর্টের সত্যায়িত ফটোকপি, ৪. নির্ধারিত ফি জমাদানের রশিদ, ৫. পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন, ৬. সদ্য তোলা এক কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজ ছবি।
