Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

নটর ডেম কলেজের ৭৪ বছর উদযাপন

স্মার্ট বাংলাদেশ গড়ায় তরুণদের নেতৃত্ব দিতে হবে: স্পিকার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের তরুণ সমাজকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক মিলনমেলায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক, সামাজিক ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, সাইবার সিকিউরিটি, মাইগ্রেশনসহ সব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

‘জয়ন্তীর আবাহনে শান্তি-সম্প্রীতির সোপানে’ স্লোগানকে ধারণ করে সকালে কলেজ ক্যাম্পাসে এই উৎসব শুরু হয়। প্রতিষ্ঠানটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্পিকার ছিলেন প্রধান অতিথি। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি। শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। আরও বক্তৃতা করেন নটর ডেম কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, ওএমআই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি। ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান কমিটির আহ্বায়ক বিপ্লব কুমার দেব। স্পিকার কলেজ ‘প্রতিষ্ঠার ৭৪’ বছর পুনর্মিলন উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। মহান মুক্তিযুদ্ধে সব শহিদ এবং প্রয়াত নটর ডেমিয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম