Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

২৮ ব্যক্তি এক প্রতিষ্ঠান পাচ্ছে জনপ্রশাসন পদক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২৮ ব্যক্তি এক প্রতিষ্ঠান পাচ্ছে জনপ্রশাসন পদক

Advertisement

দেশে গত রোববার পালিত হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস। পাবলিক সার্ভিস দিবসের পদক দেওয়া হবে ৩১ জুলাই। এ পদকের আগে নাম ছিল জনপ্রশাসন পদক। ২০২২ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক। সরকারের বিভিন্ন দপ্তরের ২৮ জন কর্মকর্তা, একটি মন্ত্রণালয় ও একটি প্রতিষ্ঠান এ পদক পাচ্ছেন। ২৮ জন ব্যক্তির মধ্যে ২৩ জন পাবেন দলগত শ্রেণিতে এবং ব্যক্তিগত শ্রেণিতে পদক পাবেন ৫ জন কর্মকর্তা। খবর সংশ্লিষ্ট সূত্রের। 

সূত্র জানায়, পদকপ্রাপ্তরা একটি করে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও ক্রেস্ট এবং ব্যক্তিগত অবদানের জন্য দুই লাখ এবং দলগত অবদানের জন্য পাঁচ লাখ করে টাকা পাবেন। 

এবার হৃদরোগ চিকিৎসা সেবা উন্নয়নে অবদান রাখায় প্রাতিষ্ঠানিকভাবে পদক পাচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। নীতি ও প্রশাসনিক পদ্ধতির সংস্কার ক্যাটাগরিতে অবদানের জন্য মনোনীত হয়েছে খাদ্য মন্ত্রণালয়। নীতি ও পদ্ধতির সংস্কার করে এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ফলে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সরকারের বিপুল পরিমাণ আর্থিক সাশ্রয় হওয়ায় খাদ্য মন্ত্রণালয় এ পদক পাচ্ছে। এ ছাড়া সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা শ্রেণিতে দলগতভাবে এ পদক পাচ্ছে পাঁচজন- তারা হলেন, লক্ষ্মীপুরের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব) মো. আনোয়ার হোছাইন আকন্দ, লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আহম্মদ কবীর, জেলার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নূর-এ আলম, সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন, রায়পুর উপজেলার ইউএনও অঞ্জন দাস।

অর্থনৈতিক উন্নয়ন শ্রেণিতে মনোনীত হয়েছেন চারজন কর্মকর্তা। এরমধ্যে রয়েছেন শরীয়তপুরের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার) পারভেজ হাসান, জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক উপপরিচালক মতলুবর রহমান, জাজিরা উপজেলার ইউএনও কামরুল হাসান সোহেল, জাজিরা উপজেলার কৃষি কর্মকর্তা জামাল হোসেন। পরিবেশ উন্নয়ন শ্রেণিতে মনোনীত হয়েছেন পাঁচজন। 

তারা হলেন- হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব) ইশরাত জাহান, জেলার সাবেক পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানেওয়াজ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, সহকারী কমিশনার নাভিদ সারওয়ার, পৌরসভার সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত। উন্নয়ন প্রশাসন শ্রেণিতে এ পদক পাচ্ছেন খাগড়াছড়ি জেলার সাবেক জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, সাবেক সিনিয়র সহকারী সচিব কেএম ইয়াসির আরাফাত, জেলার সাবেক সহকারী কমিশনার বাসুদেব কুমার মালো, সাবেক সহকারী কমিশনার শেখ নওশাদ হাসান। বিশেষ দুর্যোগ ও সংকট মোকাবিলায় অবদানের জন্য ব্যক্তিগতভাবে পদক পাচ্ছেন গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. মো খায়রুজ্জামান, সামাজিক উন্নয়ন ও ব্যবস্থাপনা শ্রেণিতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার সাদি উর রহিম জাদিদসহ পাঁচজন কর্মকর্তা। আগামী ৩১ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক তুলে দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 

Advertisement

পদক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম