Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

ইসির টার্গেট

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তৎপর হোন

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইসির টার্গেট

Advertisement

চলতি বছরের মধ্যেই নির্বাচন উপযোগী সব পর্যায়ের ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়।

এ সময়ের মধ্যে সাড়ে তিন হাজার থেকে চার হাজার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব। এসব নির্বাচনের মধ্যে রয়েছে-জাতীয় সংসদের কুমিল্লা-৭ আসনের নির্বাচন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন, মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদগুলোর নির্বাচন, পৌরসভা নির্বাচন, স্থগিত ইউপি নির্বাচন ইত্যাদি। উল্লেখ্য, সাড়ে ৪ হাজার ইউপির মধ্যে মাত্র ২০৪টির নির্বাচন হয়েছে। বাকিগুলো স্থগিত আছে করোনার কারণে। এছাড়া জাতীয় সংসদের সিলেট-৩ শূন্য আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর। বাকি নির্বাচনগুলোর তারিখ নির্ধারণ করা হবে পরবর্তী সময়ে।

আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে। এর আগে ইসি নির্ধারিত ও মেয়াদোত্তীর্ণ নির্বাচনগুলো সম্পন্ন করে তাদের দায়িত্ব শেষ করতে চাইবে এটাই স্বাভাবিক। তবে আমরা মনে করি, নির্বাচন সম্পন্ন করাই যথেষ্ট নয়, নির্বাচন কতটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হচ্ছে-এসবও বিবেচনার বিষয় বৈকি!

গত জুনে অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপের ইউপি নির্বাচন। আমরা দেখেছি, সেই নির্বাচনে বিএনপিসহ নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল দলীয় প্রতীকে প্রার্থী দেয়নি। ওই নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংঘাত-সংঘর্ষ হয়েছে। শুধু এই নির্বাচন নয়, এর আগে বর্তমান ইসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে ভোট প্রদানের হার ছিল খুবই কম। ফলে ভোটের প্রতি মানুষের আস্থা কমছে, এমন একটি ধারণাও তৈরি হয়েছে। এটি একটি ভাবনার বিষয় বৈকি! এর দায় প্রথমত ইসির ওপরই বর্তায়। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করতে ইসির পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা, অনেক ক্ষেত্রেই কমিশন তা নেয়নি। এ কারণে বর্তমান নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে।

বস্তুত নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার সার্বিক দায়িত্ব নির্বাচন কমিশনের। কারণ নির্বাচনে আইনশৃঙ্খলাসহ যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণের ক্ষমতা কমিশনের ওপর ন্যস্ত। আমরা আশা করব, বর্তমান নির্বাচন কমিশন তাদের অধীনে অনুষ্ঠেয় বাকি নির্বাচনগুলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে আন্তরিক হবে।

অন্যদিকে ইসি এ দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থ হলে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা আরও হ্রাস পাবে। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এককভাবে নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে থাকলে হবে না। দেশের সর্বত্র যদি গণতান্ত্রিক মূল্যবোধ, পরমতসহিষ্ণুতা, আইনের শাসন, প্রশাসনের নিরপেক্ষতা ইত্যাদি অনুপস্থিত থাকে, তাহলে নির্বাচন কমিশনের মাত্র কয়েকজন ব্যক্তির পক্ষে একটি ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। তাই সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির পাশাপাশি প্রশাসনের সহায়ক ভূমিকাও কাম্য।

Advertisement

ইসি

Advertisement

আরও পড়ুন

হাসিনাকে ঠেকাতে ঐকমত্য

হাসিনাকে ঠেকাতে ঐকমত্য

ককটেল ও আগুন সন্ত্রাস রোধ

ককটেল ও আগুন সন্ত্রাস রোধ

হটলাইন নিয়ে তামাশা

হটলাইন নিয়ে তামাশা

নথির জালে কুড়িগ্রামের সম্ভাবনা

নথির জালে কুড়িগ্রামের সম্ভাবনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম