Logo
Logo
×

Advertisement

সুস্থ থাকুন

মাস্ক কয়টি পরবেন

Icon

অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুর রহমান

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাস্ক কয়টি পরবেন

Advertisement

অনেকেই ঘরে তৈরি মাস্ক ব্যবহার করে থাকেন। আবার বাজারের সহজলভ্য কিছু মাস্ক অল্প দামে কিনে ব্যবহার করেন অনেকেই। সার্জিক্যাল মাস্ক মুখকে ভালোভাবে ঢেকে রাখে না। এ মাস্ক সবার মুখের সঙ্গে যথাযথ ফিটিং করে না। তাই সহজেই নাকের উপরের অংশ বা চোয়ালের দিক দিয়ে বাতাসে মিশে থাকা ক্ষুদ্র জীবাণু প্রবেশ করতে পারে। এজন্য মাস্ক ব্যবহারের আগে, সেটি আপনার মুখের সঙ্গে ফিট হবে কি-না তা দেখে নিন। ডাবল মাস্ক ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখবেন।

মাস্ক কি একটি পরলেই যথেষ্ট না কি দুটি পরতে হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না অনেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) থেকেও দুটি মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞানীদের মতে, যত ভালো মাস্কই হোক না কেন, একটি না পরে বরং ২টি একসঙ্গে পরা উচিত। সমীক্ষা অনুসারে, দুটি মাস্ক পরার কারণে করোনা সংক্রমণের আশঙ্কা ৮৫-৯৫ শতাংশ পর্যন্ত কমাতে পারে।

দুটি মাস্ক ব্যবহারের কারণে যত ক্ষুদ্র জীবাণু বা ভাইরাসই হোক না কেন; তা আপনার নাক বা মুখ দিয়ে প্রবেশ করতে পারবে না। এ ছাড়াও কারও সঙ্গে কথা বলার সময়ও বেশি দূরে দাঁড়াতে হবে না। গণপরিবহণ, অফিস বা বদ্ধ ঘর, বাজার, হাসপাতাল এসব স্থানে যাওয়ার আগে অবশ্যই একসঙ্গে ২-৩টি মাস্ক পরতে হবে।

সিডিসির সাম্প্রতিক গবেষণা তথ্যানুসারে, ডাবল মাস্কের ক্ষেত্রেও লেয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে মাস্কগুলো অন্তত ৩ স্তরবিশিষ্ট সেগুলো ভালো সুরক্ষা দেয়। ২ স্তরবিশিষ্ট মাস্ক অনেকটা অরক্ষিত হয়, এগুলো জীবাণুর বিরুদ্ধে মাত্র ৫৬.৬ শতাংশ সুরক্ষা দেয়। অন্যদিকে কাপড়ের মাস্ক যেগুলো ৩ স্তরবিশিষ্ট; সেগুলো ৮৫.৪ শতাংশ রোধ করে।

একাধিক স্তরবিশিষ্ট মাস্ক আপনাকে ভাইরাস থেকে রক্ষা করবে। এজন্য নিশ্চিত করুন, আপনি এমন একটি মাস্ক নির্বাচন করেছেন; যেটি তৃতীয় স্তরবিশিষ্ট। দুটি মাস্ক পরার ক্ষেত্রে এটি নিশ্চিত করুন যে, আপনি আরামবোধ করেছেন কি-না। অনেক সময় দেখা যায়, মাস্ক অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে ভালো মানের আরামদায়ক মাস্ক পরুন। মাস্ক পরার পর ভালোভাবে শ্বাস নিতে পারছেন কি-না সেদিকেও খেয়াল রাখুন।

একটির উপরে আরেকটি মাস্ক পরলে শরীরে ভাইরাস প্রবেশের পথ অনেকটাই রুদ্ধ হয়ে যায়। তাই অনেকেই এখন সার্জিক্যাল মাস্কের উপরে কাপড়ের আরেকটি মাস্ক পরছেন। এতে প্রথমদিকে নিঃশ্বাস নিতে কিছুটা অসুবিধা হলেও পরবর্তীতে অভ্যাস হয়ে যায়।

একইরকম দুটি মাস্ক পরলে কিন্তু হবে না। এমনকি কাপড়ের মাস্ক দুটি পরেও লাভ নেই। প্রথমে একটি সার্জিক্যাল মাস্ক পরে তার উপরে আরেকটি কাপড়ের মাস্ক পরতে হবে। দুটি সার্জিক্যাল মাস্ক একসঙ্গে পরবেন না। এতে নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে। আপনি যদি এন ৯৫ মাস্ক পরেন তবে একটি পরলেই যথেষ্ট।

নারীদের পরিহিত শাড়ি বা ওড়না মাস্কের বিকল্প হতে পারে না। তাছাড়া সব সময় এভাবে মুখ ঢেকে চলাফেরাও সম্ভব না। শাড়ি বা ওড়নাকে মাস্ক মনে করা অযৌক্তিক ও বিভ্রান্তিকর চিন্তা। শাড়ি ও ওড়না দিয়ে মুখ ঢেকে চলা অজ্ঞতার পরিচয়। কারণ এগুলো কোনোভাবেই ভাইরাস রোধে সুরক্ষা দিতে পারে না।

লেখক : পরিদর্শক অধ্যাপক, মেডিসিন বিভাগ, শ্রী বালাজি মেডিকেল কলেজ ও হাসপাতাল, চেন্নাই, ভারত

 

Advertisement

মাস্ক সুস্থ থাকুন

Advertisement

আরও পড়ুন

শীতে নাক বন্ধের সমস্যায় করণীয়

শীতে নাক বন্ধের সমস্যায় করণীয়

সোরিয়াসিস : শুধু ত্বকের রোগ নয়

সোরিয়াসিস : শুধু ত্বকের রোগ নয়

স্ট্রোকের ঝুঁকি বাড়ায় যেসব অভ্যাস

স্ট্রোকের ঝুঁকি বাড়ায় যেসব অভ্যাস

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু খাবার

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু খাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম