Logo
Logo
×

Advertisement

সুস্থ থাকুন

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু খাবার

ইসরাত জাহান ইফাত

ইসরাত জাহান ইফাত

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু খাবার

Advertisement

ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু ভাত, রুটি বা মিষ্টি কমিয়ে দিলেই হবে না। প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস, পরিমিত খাবার, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ। প্রতিদিনের খাদ্যতালিকায় আঁশসমৃদ্ধ খাবার রাখাও গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে এমন তিনটি পরিচিত খাবার নিয়ে আলোচনা করা যাক।

* দারুচিনি

দারুচিনিতে রয়েছে পলিফেনলসহ বিভিন্ন বায়োঅ্যাকটিভ যৌগ, যা গ্লুকোজ মেটাবলিজম বা ইনসুলিন সেনসিটিভিটির ওপর সম্ভাব্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কিছু ক্লিনিক্যাল স্টাডি ও মেটা অ্যানালাসিস-এ দারুচিনি গ্রহণের ফলে ফাস্টিং ব্লাড গ্লুকোজ এবং HbA1c সামান্য কমতে দেখা গেছে। তাই রান্নায় পরিমিত দারুচিনি ব্যবহার করা যেতে পারে। ভারী খাবারের পর বা লাঞ্চের পর ১ কাপ দারুচিনি চা পান করা যেতে পারে, তবে মাত্রাতিরিক্ত গ্রহণ, বিশেষ করে Cassia Cinnamon, লিভারের জন্য ক্ষতিকর হতে পারে।

* ইসবগুলের ভুসি

ইসবগুলের ভুসি সল্যুবল ফাইবার-এর একটি ভালো উৎস। এটি পানির সংস্পর্শে জেলির মতো পদার্থ তৈরি করে, যা অন্ত্রে গ্লুকোজ শোষণের গতি ধীর করতে এবং খাবারের পর রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে থাকে। পাশাপাশি এলডিএল কোলোস্টেরল নিয়ন্ত্রণেও সহায়ক। কিছু গবেষণায় নিয়মিত ইসুবগুলের ভুসি গ্রহণের ফলে ফাস্টিং ব্লাড গ্লুকোজ ও HbA1c উন্নতির সম্ভাবনা পাওয়া গেছে। পর্যাপ্ত পানির সঙ্গে গ্রহণ করতে হবে এবং অন্যান্য ওষুধ থেকে সাধারণত অন্তত দুই ঘণ্টা ব্যবধান রাখা ভালো।

* মেথি

মেথিতে রয়েছে সল্যুবল ফাইবার, বিশেষ করে Galactomannan এবং বিভিন্ন বায়োঅ্যাকটিভ যৌগ্য। এগুলো কার্বোহাইড্রেট হজম ও গ্লুকোজ শোষণের গতিকে প্রভাবিত করতে পারে। কিছু ক্লিনিক্যাল স্টাডিতে মেথি গ্রহণের ফলে ফাস্টিং ব্লাড গ্লুকোজ ও HbA1c কমতে দেখা গেছে। প্রতিদিনের রান্নায় পরিমিত মেথি ব্যবহার করা যেতে পারে। তবে উচ্চমাত্রায় মেথি বা সাপ্লিমেন্ট গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

* কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা

দারুচিনি, মেথি ও ইসবগুল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে, তবে এগুলো কোনোভাবেই ডায়াবেটিসের ওষুধের বিকল্প নয়। বিশেষ করে যারা ইনসুলিন অথবা গ্লিমেপিরাইড, গ্লিক্ল্যাজাইড-এর মতো ওষুধ গ্রহণ করছেন, তাদের খাদ্যাভ্যাস বা সাপ্লিমেন্টে পরিবর্তন আনার সময় সতর্ক থাকতে হবে। প্রয়োজনে রক্তের গ্লুকোজ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

ডায়াবেটিস মানেই আজীবন মিষ্টি নিষেধ কিংবা না খেয়ে থাকা নয়। বরং সঠিক খাবার, সঠিক পরিমাণ এবং সঠিক সময়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে পছন্দের খাবারও রাখা সম্ভব।

লেখক : সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটেশিয়ান ও নিউট্রিশন কনসালট্যান্ট, ডা. লিনা’স স্কিন অ্যান্ড অ্যাসথেটিকস ক্লিনিক, ধানমন্ডি, ঢাকা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শীতে নাক বন্ধের সমস্যায় করণীয়

শীতে নাক বন্ধের সমস্যায় করণীয়

সোরিয়াসিস : শুধু ত্বকের রোগ নয়

সোরিয়াসিস : শুধু ত্বকের রোগ নয়

স্ট্রোকের ঝুঁকি বাড়ায় যেসব অভ্যাস

স্ট্রোকের ঝুঁকি বাড়ায় যেসব অভ্যাস

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু খাবার

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু খাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম