নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষার ফলাফল
Advertisement
প্রকাশ: ০৪ জুন ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নটর ডেম- ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নিম্নোক্ত ক্রমিক/ID নম্বরধারী প্রার্থীরা ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে। ৪ জুন সোমবার উল্লিখিত সময়ে ও নির্ধারিত কক্ষে ভর্তি ফরম দেয়া হবে। ভর্তি ফরম সংগ্রহের জন্য প্রত্যেক ছাত্রকে অবশ্যই কলেজে ভর্তি আবেদনের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
বিজ্ঞান (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন), মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের প্রার্থীদের ৫ ও ৬ জুন ভর্তি নেয়া হবে। ভর্তির জন্য লাগবে ১ কপি পাসপোর্ট সাইজ ছবি, এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট প্রিন্ট আউট কপি ও মুক্তিযুদ্ধ কোটায় আবেদনকারীদের মধ্য থেকে মনোনীতদের শনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত সাময়িক সনদপত্রের মূল কপি ও প্রয়োজনীয় সার্টিফিকেটের ফটোকপি।
বি.দ্র. এসএসসির মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট কলেজে জমা না দেয়া পর্যন্ত সাময়িক ভর্তি বলে বিবেচিত হবে।
কলেজ ওয়েবসাইট: www.notredamecollege-dhaka.com

