Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

Advertisement

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে মঙ্গলবার সন্ধ্যায় (স্থানীয় সময়) মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে সংবর্ধনার আয়োজন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। পরে তিনি আরও বলেন, ভোজসভায় অংশ নেন সরকার ও রাষ্ট্রপ্রধানরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০১ (সোনার তরী)-তে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রাবিরতির পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৪২ মিনিটে দেশটির জেএফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহন করা ফ্লাইটটি। সফরের দ্বিতীয় দিন ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কের রকফেলার সেন্টারে ইউএনআইডিও ও ডেলয়েটের উদ্যোগে ‘খাদ্য ভাবনা-খাদ্য সরবরাহ চেইন উদ্ভাবনে এসডিজিকে ত্বরান্বিত করায় সহযোগিতা’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। ১৯ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনের উচ্চপর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে স্পেন এবং ইউরোপীয় কাউন্সিল আয়োজিত ‘টুওয়ার্ডস এ ফেয়ার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে ভাষণ দেন।

Advertisement

জাতিসংঘ নিউইয়র্ক যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম