Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

মির্জা ফখরুলকে ৯ মামলায় গ্রেফতার দেখানো হয়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মির্জা ফখরুলকে ৯ মামলায় গ্রেফতার দেখানো হয়

Advertisement

রমনা মডেল ও পল্টন থানার পৃথক ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি এসব মামলায় জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন মির্জা ফখরুলের উপস্থিতিতে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে অধিকতর জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। মির্জা ফখরুলের পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে সম্প্রতি তাকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আরও ৯টি মামলায় আজ তাকে গ্রেফতার দেখানো হলো।

২৯ অক্টোবর নিজ বাসা থেকে ফখরুলকে গ্রেফতারের পর তার পাঁচ কেজি ওজন কমেছে উল্লেখ করে আদালতে শুনানিতে মির্জা ফখরুলের আইনজীবী মো. আসাদুজ্জামান বলেন, পাকিস্তান আমলে বঙ্গবন্ধুসহ ৩ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। স্বাধীন দেশেও এমন বিএনপির হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলামকে বহির্বিশ্ব ক্লিন ইমেজের নেতা হিসাবে দেখে। অথচ তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। স্বাধীন দেশে আমরা এমন কিছু প্রত্যাশা করি না। ৯ মামলার প্রত্যেকটিতে বলা হয়েছে ২৮ অক্টোবর মহাসমাবেশে মির্জা ফখরুল নাকি নাশকতার উসকানি দিয়েছেন। সারা বিশ্ব জানে বিএনপি ভোটের অধিকারের জন্য লড়াই করছে। মির্জা ফখরুল ইসলাম যদি আপস করতেন, তাহলে ৭৬ বছর বয়সে এখানে আসতে হতো না। তাকে গ্রেফতারের উদ্দেশ্য-এক তরফা যেন ভোট করা যায়। তার হার্টের রোগ আছে। তার জামিন দেন। অতীতে তিনি জামিন নিয়ে শর্ত ভঙ্গ করেননি। এবারও করবেন না।

বিএনপির আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, তিনি বাংলাদেশের একজন জাতীয় নেতা। তিনি সাবেক মন্ত্রী ছিলেন। রাজনীতিবিদদের বাঁচতে দিন। অন্য আসামিরা যেমন জামিন পাচ্ছে। তিনি অসুস্থ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি। আইনে আছে তাদের জামিন দেওয়া যায়। তাকে জামিন দিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১০০টির মতো মামলা রয়েছে। তিনি নিয়মিত আদালতে আসেন মামলার হাজিরার জন্য। তাকে জামিন দিলে তিনি শর্ত মেনে হাজিরা দেবেন।

মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মির্জা ফখরুলকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সংশ্লিষ্ট আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর বেলা ১টা ১৪ মিনিটের দিকে আদালতের এজলাসে ওঠানো হয়। এ সময় তিনি লাঠি ভর করে আদালতের এজলাসে উঠেন।

এর আগে ৩১ ডিসেম্বর মির্জা ফখরুলের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত রমনার তিন ও পল্টনের ৬ মামলার গ্রেফতার ও জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার আট মামলা ও রমনা মডেল থানার তিন মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় ২৯ অক্টোবর গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নির্ধারিত সময়ে ভোট না হওয়া অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি

অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি

বিশ্ব বসতি দিবস আজ আবাসনের চাপে পিষ্ট মানুষ

আবাসনের চাপে পিষ্ট মানুষ

মধ্যপ্রাচ্য থেকে এলএনজি আমদানি স্পট মার্কেট পরিহারে ৩ মাসে সাশ্রয় হাজার কোটি টাকা

স্পট মার্কেট পরিহারে ৩ মাসে সাশ্রয় হাজার কোটি টাকা

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এক বছরে ৩৪০ কোটি টাকার অনিয়ম

এক বছরে ৩৪০ কোটি টাকার অনিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম