Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

ডাক্তারদের জন্য ‘হ্যালো ডাক্তার প্রো’

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চিকিৎসকদের বিশেষ সুবিধায় যাত্রা শুরু করেছে মোবাইল অ্যাপ্লিকেশন ‘হ্যালো ডাক্তার প্রো’ (HelloDoctor Pro)। এ অ্যাপের মাধ্যমে চিকিৎসকরা খুব সহজেই রোগীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। শিডিউল অনুযায়ী অনলাইনে রোগীর মেডিকেল রিপোর্ট দেখা, ভিডিও কনসালটেসন, চ্যাট কনসালটেসন এবং অনলাইনে প্রেসক্রিপশন প্রদান করতে পারবেন। ‘হ্যালো ডাক্তার প্রো’ শুধু রেজিস্টার্ড ও ভেরিফাইড চিকিৎসকদের জন্য ভার্চুয়াল একটি চেম্বার। চিকিৎসকরা গুগল প্লে স্টোরে https://bit.ly/2TCqkRu এই লিংক থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের পর সব তথ্য প্রদান করে সাইনআপ করার পর তথ্যগুলো যাচাইয়ের মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশনটি এক্টিভেট হবে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. হাবিবুর রহমান বলেন, চিকিৎসকরা তাদের সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে ‘হ্যালো ডাক্তার প্রো’ অ্যাপে যুক্ত হতে পারেন। অ্যাপটি চিকিৎসক এবং রোগীদের জন্য একটি বড় প্লাটফর্ম। হ্যালো ডাক্তার ডট এশিয়ার প্রতিষ্ঠাতা ফোরকান হোসেন বলেন, ‘হ্যালো ডাক্তার প্রো’ চিকিৎসক ও রোগীদের অনলাইনে স্বাস্থ্যসেবার প্লাটফর্ম। বিশ্বের অন্য উন্নত দেশের মতো বাংলাদেশও আধুনিক তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা প্রদানে এগিয়ে যাবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এআই’র ভবিষ্যৎ নিয়ে রাজা চার্লসের বৈঠক

এআই’র ভবিষ্যৎ নিয়ে রাজা চার্লসের বৈঠক

৫ লাখ ভুয়া জিমেইলের জাল তদন্তের মুখে গুগল

তদন্তের মুখে গুগল

স্মার্ট গ্লাসে সুবিধার ছোঁয়ায় গোপনীয়তা ফাঁসের শঙ্কা

স্মার্ট গ্লাসে সুবিধার ছোঁয়ায় গোপনীয়তা ফাঁসের শঙ্কা

চ্যাটজিপিটি লিখবে আপনার ভাষায়

চ্যাটজিপিটি লিখবে আপনার ভাষায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম