Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

৪০০ উপজেলা পেরিয়ে ৫০০-এর পথে

আম্বার আইটির মাইলফলক

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড। রাঙামাটির কাপ্তাই উপজেলায় সংযোগ চালুর মধ্য দিয়ে এ মাইলফলক অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আগামী বছরের জুনের মধ্যে দেশের ৫০০টি উপজেলায় নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কাপ্তাইয়ের আগে সিলেটের গোলাপগঞ্জে ৩৯৯তম উপজেলা হিসাবে ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে দেয় আম্বার আইটি। বর্তমানে দেশের ৬৪টি জেলায় নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামোর মাধ্যমে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। আম্বার আইটি জানায়, চলতি নভেম্বরের মধ্যে মিরসরাই, নড়িয়া, মিরপুর, মির্জাপুর ও ভুল্লী উপজেলায় নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে নতুন উপজেলায় অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি নেটওয়ার্ক সক্ষমতা ও গ্রাহকসেবার পরিধি বাড়ানোর কাজ চলছে। এ বিষয়ে আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আমিনুল হাকিম যুগান্তরকে বলেন, দেশের প্রতিটি অঞ্চলে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। ইতোমধ্যে ৪০০টি উপজেলায় নেটওয়ার্ক সম্প্রসারণ সম্ভব হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে ৫০০টি উপজেলায় সংযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। শহর ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সমানভাবে আধুনিক ইন্টারনেট সেবার আওতায় আনতে চান তারা। প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় ১০০তম উপজেলা হিসাবে রংপুর বিভাগের সৈয়দপুর, ২০০তম হিসাবে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ৩০০তম হিসাবে বরিশাল বিভাগের ভোলার চরফ্যাশন যুক্ত হয়েছিল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

একজোট গুগল-মেটা-টিকটক শিশু সুরক্ষা আইনে আপত্তি

শিশু সুরক্ষা আইনে আপত্তি

নতুন আইফোন নিয়ে জিএন্ডজির আউটলেট

নতুন আইফোন নিয়ে জিএন্ডজির আউটলেট

৪০০ উপজেলা পেরিয়ে ৫০০-এর পথে আম্বার আইটির মাইলফলক

আম্বার আইটির মাইলফলক

বাইন্যান্সে নজিরবিহীন সাইবার হামলা ক্রিপ্টো দুনিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় লুট

ক্রিপ্টো দুনিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় লুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম