নতুন আইফোন নিয়ে জিএন্ডজির আউটলেট
আইটি ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ার (জি অ্যান্ড জি) নারায়ণগঞ্জে প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। শহরের আলমাস পয়েন্টে চালু হওয়া এ আউটলেটের উদ্বোধন উপলক্ষ্যে গতকাল ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত নির্বাচিত প্রযুক্তিপণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। নতুন আউটলেটে অ্যাপলসহ বিভিন্ন ব্র্যান্ডের অফিশিয়াল স্মার্টফোন, মোবাইল ফোনের আনুষঙ্গিক সামগ্রী, অডিও পণ্য ও স্মার্ট ডিভাইস পাওয়া যাচ্ছে। এ ছাড়া রয়েছে স্যামসাং, মার্শাল, বোস, জেবিএল, হারমান কারডন, বেলকিন, ডিজেআই, গোপ্রো, গুগল, স্টারলিংক, মেটা ও অ্যামাজনের বিভিন্ন পণ্য। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আউটলেট থেকে কেনাকাটায় বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শূন্য শতাংশ ইএমআই সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি উদ্বোধনী উপলক্ষ্যে নির্বাচিত পণ্যে ছাড়ও বিশেষ উপহারের ব্যবস্থা রাখা হয়েছে। তিন দিনের বিশেষ ছাড় সরাসরি আউটলেট থেকে কেনাকাটার ক্ষেত্রে প্রযোজ্য। নারায়ণগঞ্জের ৫৯ বিবি রোড, ২ নম্বর রেলগেটের আলমাস পয়েন্টের ষষ্ঠ তলায় আউটলেটটি অবস্থিত।
