Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

অনডিমান্ড সুপার অ্যাপ আনুন

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রাত্যহিক জীবনের নানা প্রয়োজন মেটানোর লক্ষ্যে তৈরি করা দেশের ৬ তরুণের উদ্যোগে তৈরি হয়েছে অনডিমান্ড অ্যাপ ‘অনডিমান্ড সুপার অ্যাপ ‘আনুন’। সম্প্রতি ভিডিও কনফারেন্সে অনলাইন প্রোডাক্ট ইভেন্টের মাধ্যমে অ্যাপটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক। ঘরে বসে গ্রোসারি পণ্য, মাছ-মাংস, রেস্টুরেন্টের খাবার, ওষুধ, কৃষিপণ্য অর্ডার করা যাবে এ অ্যাপের মাধ্যমে। তবে ‘আনুন’ অ্যাপের সেবাগুলো রাজধানী ঢাকায় মিলবে না। দেশের মফস্বল শহরগুলোতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। নতুন এ স্টার্টআপের ৬ প্রতিষ্ঠাতা হলেন মাসুম আকন্দ, দেবাশীষ সরকার তমাল, তানভীর ইসলাম, রেজাউল তানভীর তুহিন, হৃদয় কর্মকার ও ফাহামিদুর রহমান।

আনুন-এর সিইও মাসুম আকন্দ রাজধানীর মতো বিরাট মার্কেট ছেড়ে মফস্বল শহরে কাজ করার প্রসঙ্গে বলেন, ‘আমরা থিংক আউট অব দ্য বক্সের মতো চিন্তা করছি। ঢাকাতে সব সুবিধাই আছে; কিন্তু ঢাকা মানেই বাংলাদেশ নয়। ঢাকার পাশাপাশি জেলা শহরগুলোকেও ডিজিটাল করতে হবে। এজন্য জেলা-উপজেলা শহরে মার্কেট গ্রো করার লক্ষ্যে আমরা কাজ করছি।’

 

Advertisement

Advertisement

আরও পড়ুন

শিশু-কিশোরদের ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ

শিশু-কিশোরদের ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ

পাঠাওয়ের তথ্য চুরির দাবি ঘিরে সাইবার আতঙ্ক

পাঠাওয়ের তথ্য চুরির দাবি ঘিরে সাইবার আতঙ্ক

মেটার প্ল্যাটফর্মে নিষিদ্ধ টিকটক

মেটার প্ল্যাটফর্মে নিষিদ্ধ টিকটক

রাশিয়ায় প্রযুক্তি সম্মেলন গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের মীম

গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের মীম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম