Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

মেটার প্ল্যাটফর্মে নিষিদ্ধ টিকটক

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিযোগিতা এবার বিজ্ঞাপনের বাজারেও নতুন মোড় নিয়েছে। নিজেদের প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রতিদ্বন্দ্বী টিকটকের বিজ্ঞাপন প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা। যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাড়তে থাকা প্রতিযোগিতার নতুন দিক তুলে ধরেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, মিসর, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনামে টিকটক এবং এর মূল প্রতিষ্ঠান চীনা কোম্পানি বাইটড্যান্সের বিজ্ঞাপন ও বিপণন কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে মেটা। টিকটকের সঙ্গে যুক্ত প্রচারণা চালানো তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতারাও এ বিধিনিষেধের আওতায় পড়বেন।

মেটার মুখপাত্র ক্রিস সগ্রো বলেন, প্রতিদ্বন্দ্বী কোনো প্রতিষ্ঠানকে এমন প্রচারণার সুযোগ দিতে তারা বাধ্য নন, যার লক্ষ্য ব্যবহারকারীদের মেটার অ্যাপ থেকে সরিয়ে নেওয়া। কোম্পানিটির ভাষ্য, প্রতিদ্বন্দ্বীকে প্রচারমূলক সেবা না দেওয়া স্বাভাবিক ব্যবসায়িক অনুশীলন। তবে এ সিদ্ধান্তের পেছনে রয়েছে দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের প্রতিযোগিতা। এর আগে টিকটকও নিজেদের প্ল্যাটফর্মে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক নিষিদ্ধ করেছিল।

এদিকে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়েও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ছে। অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ইউরোপীয় নিয়ন্ত্রকরা টিকটকের সমালোচনা করেছেন। বিধি লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বার্ষিক আয়ের ছয় শতাংশ পর্যন্ত জরিমানার ঝুঁকি রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শিশু-কিশোরদের ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ

শিশু-কিশোরদের ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ

পাঠাওয়ের তথ্য চুরির দাবি ঘিরে সাইবার আতঙ্ক

পাঠাওয়ের তথ্য চুরির দাবি ঘিরে সাইবার আতঙ্ক

মেটার প্ল্যাটফর্মে নিষিদ্ধ টিকটক

মেটার প্ল্যাটফর্মে নিষিদ্ধ টিকটক

রাশিয়ায় প্রযুক্তি সম্মেলন গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের মীম

গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের মীম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম