ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের নতুন হ্যান্ডসেট ‘পোকো এম৩ প্রো ৫জি’ উন্মোচন করেছে স্মার্টফোন ব্র্যান্ড পোকো। ফোনটিতে রয়েছে অত্যাধুনিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং দুর্দান্ত ৬.৫ ইঞ্চির ৯০ হার্জের এফএইচডি প্লাস ডটড্রপ ডিসপ্লেসহ ফাইভজি ডুয়াল সিম সাপোর্ট। এই স্পেসিফিকেশনের মধ্যে অসাধারণ ডিজাইনের পোকো এম৩ প্রো ৫জি ফোনটি তরুণদের চাহিদায় থাকা অন্যতম স্টাইলিশ ফোন, এ ডিভাইসটিতে পাবেন প্রিমিয়াম সেবা। ফোনটি নিয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘পোকো এর আগে ফ্যানদের কাছ থেকে অসামান্য সাড়া পেয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারে পোকো এম সিরিজের নতুন পোকো এম৩ প্রো ৫জি আনতে পেরে আমরা আনন্দিত। পোকো ফ্যানদের জন্য হ্যান্ডসেটটি সত্যিই একটি প্রিমিয়াম ডিভাইস। ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স এবং দুর্দান্ত বিনোদন দিবে ফোনটি। আমাদের প্রত্যাশা, এ স্মার্টফোন নতুন ব্যবহারকারীদের পোকো ব্র্যান্ডের প্রতি আরও আগ্রাহী করে তুলবে।’
পোকো ইয়োলো, কুল ব্লু এবং পাওয়ার ব্ল্যাক-এ তিন কালারে ফোনটির ৬+১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। ১৪ আগস্ট ২০২১ থেকে অথোরাইজড মি স্টোর এবং রিটেইল পার্টনার স্টোরে পোকো এম৩ প্রো ৫জি ফোনটি পাওয়া যাবে।
