Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

দেহের স্বাভাবিক তাপমাত্রা কমছে!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেহের স্বাভাবিক তাপমাত্রা কমছে!

Advertisement

আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রার পারদ ধীরে ধীরে কমতে শুরু করেছে। কিছুটা উদ্বেগজনকভাবেই। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব মেডিসিন’-এর সাম্প্রতিক গবেষণা জানিয়েছে, ১৬০ বছর বা তার কিছুটা বেশি সময় আগে আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা যা ছিল, সেই উনিশ শতকের উষ্ণতা আমরা ধরে রাখতে পারিনি।

দেহের স্বাভাবিক তাপমাত্রা কমে গেছে ১ ডিগ্রি ফারেনহাইটেরও বেশি। ফলে জ্বর মাপার সময় থার্মোমিটারে যে তাপমাত্রাকে (৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট) আমরা স্বাভাবিক বলে ধরে নিই, তাও এখন অস্বাভাবিক! গত ২০০ বছরে সেই স্বাভাবিকতা নেমে পৌঁছেছে ৯৭.৫ ডিগ্রি ফারেনহাইটে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘ইলাইফ’-এর সাম্প্রতিক সংখ্যায়। ‘স্কুল অব মেডিসিন’-এর অধ্যাপক অনুপম মাঝি বলছেন, আমাদের দেহের গড় স্বাভাবিক তাপমাত্রার এই অবনমন হঠাৎই হয়নি। তা ধাপে ধাপে নেমেছে।

 

Advertisement

তাপমাত্রা

Advertisement

আরও পড়ুন

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা ‘ক্ষমতার মসনদ’ দখলে ২ এমপিপুত্রের লড়াই

‘ক্ষমতার মসনদ’ দখলে ২ এমপিপুত্রের লড়াই

চাঁদা তুলে জমি কিনলেন গ্রামবাসী স্বপ্নের মাঠ পেল বাবুপুর

স্বপ্নের মাঠ পেল বাবুপুর

সাবেক ডিবিপ্রধান হারুনের অপকর্ম অবৈধ সম্পদের রক্ষক ছোট ভাই শাহরিয়ার

অবৈধ সম্পদের রক্ষক ছোট ভাই শাহরিয়ার

আ.লীগ ও সংখ্যালঘু ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী ৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম