Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ওমরাহ শেষ করতে হবে ৩ ঘণ্টায়

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ওমরাহ শেষ করতে হবে ৩ ঘণ্টায়

Advertisement

আবারও ওমরাহ পালনের অনুমতি দিতে যাচ্ছে সৌদি আরব। আগামী ৪ অক্টোবর থেকে আগ্রহীরা ওমরাহ পালন করতে পারবেন। তবে ওমরাহ পালনকারী প্রতিটি দলের জন্য নির্ধারিত সময় মাত্র তিন ঘণ্টা। তিন ধাপে পর্যায়ক্রমে মুসল্লিদের এ সুযোগ দেয়া হবে।

প্রথম ধাপে কেবল সৌদিতে অবস্থানরত ব্যক্তিই এ সুযোগ পাবেন। খবর আরব নিউজ ও গাল্ফ ইনসাইডার’র। বিশেষায়িত অ্যাপের সাহায্যে এবার ওমরাহ আদায়ের পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। প্রথম স্তরে প্রতিদিন ছয় হাজার লোক ছয় ধাপে ভিন্ন ভিন্ন সময়ে ওমরাহ আদায় করতে পারবেন।

প্রতি এক হাজার লোক ওমরাহ আদায়ের জন্য তিন ঘণ্টা সময় পাবেন। প্রথম স্তরে শুধু সৌদিতে অবস্থানরত ব্যক্তিরা ওমরায় অংশগ্রহণ করতে পারবেন। সাধারণ ধারণক্ষমতার ৩০ ভাগ তথা ছয় হাজার লোক প্রতিদিন ওমরাহ আদায়ের সুযোগ পাবেন। আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় স্তরে ওমরাহ পালন। ধারণ ক্ষমতার ৭৫ ভাগ তথা ১৫ হাজার লোক ওমরাহ ও ৪০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবেন। এরপর এক নভেম্বর থেকে তৃতীয় স্তরে ২০ হাজার লোক ওমরাহ ও ৬০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবেন।

Advertisement

ওমরাহ

Advertisement

আরও পড়ুন

যুদ্ধে হুমকিতে সৌদি আরবের শ্রমবাজার রেমিট্যান্স যোদ্ধারা বিপাকে

রেমিট্যান্স যোদ্ধারা বিপাকে

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস আজ প্রান্তিক নারীর শ্রম বঞ্চনার বৃত্তেই

প্রান্তিক নারীর শ্রম বঞ্চনার বৃত্তেই

নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে গ্রামের নারীরা

নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে গ্রামের নারীরা

আইএমএফ-বিশ্বব্যাংক গ্রুপের সভা বড় ঋণের সঙ্গে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা

বড় ঋণের সঙ্গে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম