Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ধানমন্ডিতে মোরগ-পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে চুরি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ধানমন্ডিতে মোরগ-পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে চুরি

Advertisement

রাজধানীর ধানমন্ডিতে একটি শপিংমলের জুয়েলারি দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার অলংকার এবং ১০-১২ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ২টার দিকে আনাম র‌্যাংকস প্লাজার ‘পূরবী জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে-নিরাপত্তাকর্মীদের প্রথমে মোরগ-পোলাও খাওয়ানো হয়। পরে তারা অচেতন হলে দোকানের অলংকার চুরি করে দুর্বৃত্তরা। ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যেই আমরা চারজনকে গ্রেফতার করেছি। তদন্ত শেষে ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ‘ঘটনার পর থেকে তিন নিরাপত্তাকর্মী নিখোঁজ। তাদের একজন দোকানের নিজস্ব এবং দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী। আমাদের সন্দেহ, তারা এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি জানান, জুয়েলারি দোকানে দুজন নিরাপত্তাকর্মী ছিলেন। তাদের একজনকে বিরিয়ানির সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়। শপিংমলের এক নিরাপত্তাকর্মীকেও অচেতন করা হয়। তিনি বলেন, ‘তারা দুজন এখনো অচেতন অবস্থায় আছেন এবং কথা বলতে পারছেন না। চুরির সঙ্গে জড়িতরা ওই খাবার খাননি।’ তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে ৩-৫ জনকে চুরি করতে দেখা গেছে। নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দেখা যায় বাইরে থেকে আসা ব্যক্তিদের জুয়েলারি দোকানে ঢুকতে সহায়তা করছেন।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার গয়না রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে। এর আগেও চুরির চেষ্টা করা হয়েছিল।

শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়-ধানমন্ডি থানা-পুলিশ শপিংমলটি ঘিরে রেখেছে। সেখানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এসে আলামত সংগ্রহ করছে। এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের ‘যোগসাজশ থাকার’ সন্দেহ করছে দোকান কর্তৃপক্ষ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দোকানের মালিক দাবি করেছেন-এক হাজার ৮০০ থেকে দুই হাজার ভরি স্বর্ণ চুরি হয়েছে। আমরা মামলাটি নিয়ে কাজ করছি এবং জড়িতদের শিগগির আইনের আওতায় আনব। তিনি আরও জানান, শপিংমলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক। চুরির ঘটনায় জড়িত সন্দেহে চার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাগজে কড়া শর্ত বাস্তবে জোড়াতালি জনবল ছাড়াই কাল থার্ড টার্মিনাল চুক্তি

জনবল ছাড়াই কাল থার্ড টার্মিনাল চুক্তি

সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য, অরক্ষিত বন (৩) তিন নদীতে প্লাস্টিক কণা ও বিষ

তিন নদীতে প্লাস্টিক কণা ও বিষ

ধানমন্ডিতে মোরগ-পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে চুরি

ধানমন্ডিতে মোরগ-পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে চুরি

কাজে ফিরেছেন শ্রমিকরা কর্মচঞ্চল গাজীপুর

কাজে ফিরেছেন শ্রমিকরা কর্মচঞ্চল গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম