Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

বাচিকশিল্পী হাসান আরিফ আর নেই

Advertisement

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক 

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাচিকশিল্পী হাসান আরিফ আর নেই

Advertisement

সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দেশবরেণ্য বাচিকশিল্পী হাসান আরিফ। 

রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ভাইবোনসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

শোক জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে করোনা আক্রান্ত হন হাসান আরিফ। এরপর কিডনি, ফুসফুসসহ নানা জটিল রোগে আক্রান্ত হন তিনি।

অবস্থার অবনতি ঘটার পর তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আবার তাকে কেবিনে নেওয়া হয়। সেই ডিসেম্বর থেকেই শারীরিক অবস্থার উন্নতি আর অবনতির লুকোচুরির মধ্যে ছিলেন।

কখনো আইসিইউ আবার কখনো বেডে নেওয়া হয়েছিল তাকে। তার সুস্থতা ও ফিরে আসার অপেক্ষায় ছিলেন স্বজন ও গুণগ্রাহীরা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাড়ি জমালেন লোকান্তরে। 

আজ সকাল ৯টায় রাজধানীর লালমাটিয়ায় বোনের বাসায় তার লাশ নেওয়া হবে। এরপর সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত লাশ রাখা হবে কেন্দ্রীয় শহিদ মিনারে।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তার শেষ ইচ্ছানুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লাশ দান করা হবে।

১৯৬৫ সালের ৮ ডিসেম্বর কুমিল্লার সাহেব বাড়িতে জন্ম নেওয়া হাসান আরিফ আবৃত্তি চর্চায় যুক্ত হন আশির দশকে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বও তিনি পালন করেছেন।

দেশে আবৃত্তিচর্চার বুনিয়াদ গঠন এবং প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে তাকে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে হাসান আরিফের ছিলেন সক্রিয়।
 

Advertisement

হাসান আরিফ।

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম