Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকার আন্তরিক: প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকার আন্তরিক: প্রধানমন্ত্রী

Advertisement

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এসকে গ্রুপ। প্রতিনিধিদলের সদস্যরা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিত তুলে ধরেন। তারা প্রধানমন্ত্রীকে জানান, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ী একটি এনার্জি হাব হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান।

এসকে গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে আগ্রহের কথা জানান।

সাক্ষাৎ অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

এসকে গ্রুপের প্রতিনিধিদলে ছিলেন-ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং, এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং-সহ কয়েকজন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভয়াবহ আগুনে নিভে যায় ২৬ প্রাণ সেই এফআর টাওয়ার খোলার তোড়জোড়

সেই এফআর টাওয়ার খোলার তোড়জোড়

চার্লির নীলকুঠি লুট আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

আড়াইশ বছরের স্মৃতি মুছে গেল এক রাতেই

থার্ড টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত জাপান চুক্তির শর্তে কতটা লাভবান বাংলাদেশ

চুক্তির শর্তে কতটা লাভবান বাংলাদেশ

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকার আন্তরিক: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকার আন্তরিক: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম