Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান

কমিশনের নামে লোপাট শতকোটি টাকা

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে ফার্স্ট ফাইন্যান্সের এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ

Advertisement

Icon

মাহবুব আলম লাবলু

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কমিশনের নামে লোপাট শতকোটি টাকা

ফার্স্ট ফাইন্যান্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) তুহিন রেজা

Advertisement

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোয় চলছে তুঘলকি কাণ্ড। ডিপোজিট সংগ্রহ ও কমিশনের নামে শতকোটি টাকা আত্মসাৎ করছে প্রতিষ্ঠান ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেট সদস্যরা। এই দুর্নীতিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তারাও জড়িত। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে চাঞ্চল্যকর এই তথ্য পাওয়া গেছে।

এরই মধ্যে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের প্রায় কোটি টাকা আত্মসাতের বিস্তারিত তথ্য তুলে ধরে কমিশনে প্রতিবেদন জমা দিয়েছেন সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। প্রতিবেদনে ফার্স্ট ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক তুহিন রেজাসহ ৬ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। এছাড়াও একই প্রক্রিয়ায় ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রায় শতকোটি টাকা আত্মসাতের তথ্য পেয়েছে দুদক। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যাংকবহির্ভূত প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানেই ডিপোজিট সংগ্রহ ও কমিশন বাণিজ্যের নামে অর্থ লোপাটের মহোৎসব চলছে।

জানতে চাইলে গুলশান আনোয়ার প্রধান যুগান্তরকে বলেন, ‘নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে ডিপোজিট সংগ্রহ ও কমিশন বাণিজ্যের নামে অর্থ লোপোট হচ্ছে।’ ফার্স্ট ফাইন্যান্সের ৬ জনের বিরুদ্ধে মামলার সুপারিশসহ প্রতিবেদন জমার প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিবেদন দাখিল করা হয়েছে। দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত পাওয়া যাবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

দুদকের অনুসন্ধানে প্রাপ্ত নথিতে জানা যায়, ২০২০ সালের ৭ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৫ মার্চ পর্যন্ত মাত্র ১ বছর তিন মাস সময়ের মধ্যে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড থেকে ৮২ লাখ ৫০ হাজার টাকা তুলে আত্মসাৎ করেছেন চক্রের সদস্যরা। এই চক্রের নেতৃত্ব দিয়েছেন খোদ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. তুহিন রেজা। অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ৭ জানুয়ারি ডিপোজিট সংগ্রহের জন্য কমিশন হিসাবে অগ্রিম ৫ লাখ টাকা তোলার জন্য সার্ভিস রিকোয়েস্ট ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. মাইনুদ্দিন। তাতে সম্মতি দেন প্রতিষ্ঠানের আরেক কর্মকর্তা মোহাম্মদ সবুর খান দিপু। এতে চূড়ান্ত অনুমোদন দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. তুহিন রেজা। এর দুই মাস পর ২০২০ সালের ১১ মার্চ মো. মাইনুদ্দিন ফের ডিপোজিট সংগ্রহের কমিশন হিসাবে আরও ৫ লাখ টাকা তোলার আবেদন করেন। একইভাবে তাতে সম্মতি দেন মোহাম্মদ সবুর খান দিপু এবং অনুমোদন দেন ব্যবস্থাপনা পরিচালক মো. তুহিন রেজা। একই বছরের ২ মার্চ প্রতিষ্ঠানের আরেক কর্মকর্তা মো. মুকিত হোসেন ডিপোজিট সংগ্রহের কমিশন বাবদ ৫ লাখ টাকা তোলার আবেদন করেন। মোহাম্মদ সবুর খান দিপু একইভাবে তাতে সম্মতি দেন এবং তুহিন রেজা চূড়ান্ত অনুমোদন দেন।

অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, একই প্রক্রিয়ায় দফায় দফায় ডিপোজিট সংগ্রহের কমিশন বাবদ সিন্ডিকেটের হোতা মো. তুহিন রেজার নেতৃত্বে মো. মাইনুদ্দিন, মো. মুকিত হোসেন, মোহাম্মদ সবুর খান দিপু, মোহাম্মদ শাহরুজ্জামান ও তানজিমুল মুক্তাদির পরস্পর যোগসাজশে এক বছর তিন মাস সময়ের মধ্যে ৮২ লাখ ৫০ হাজার টাকা অগ্রিম তুলে আত্মসাৎ করেন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্যদের অনুমোদন ব্যতিরেকে বেআইনিভাবে অসৎ উদ্দেশ্যে আইনবহির্ভূত কমিশন বাণিজ্যের নামে এই টাকা তুলে আত্মসাৎ করা হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নিজ ক্ষমতার অপব্যবহার করে একক কর্তৃত্বেই এই টাকা তুলে আত্মসাৎ করেন। ডিপোজিট সংগ্রহের জন্য অগ্রিম কমিশন হিসাবে এই টাকা তোলা হলেও এর বিপরীতে এক টাকাও ডিপোজিট সংগ্রহ করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে ৮২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে নিজেরা লাভবান হয়েছেন, যা দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯, ৪২০, ১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসাবে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ফলে এ বিষয়ে মামলার সুপারিশসহ কমিশনে উপস্থাপন করা হয়েছে।

অনুসন্ধান সংশ্লিষ্টরা জানান, একই প্রক্রিয়ায় নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোয় ডিপোজিট সংগ্রহের কমিশন বাবদ শত শত কোটি টাকা অগ্রিম তুলে আত্মসাৎ করা হচ্ছে। দুদকের অনুসন্ধানে ইন্টারন্যাশনাল লিজিং থেকেই কমিশন বাণিজ্যের নামে প্রায় শতকোটি টাকা লোপাটের তথ্য পাওয়া গেছে। এছাড়াও ফাস ফাইন্যান্স, পিপলস লিজিংসহ বেশ কয়েকটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অর্থ লোপাটের তথ্য পেয়েছে দুদকের অনুসন্ধান দল। পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

Advertisement

ফার্স্ট ফাইন্যান্স

Advertisement

আরও পড়ুন

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা ‘ক্ষমতার মসনদ’ দখলে ২ এমপিপুত্রের লড়াই

‘ক্ষমতার মসনদ’ দখলে ২ এমপিপুত্রের লড়াই

চাঁদা তুলে জমি কিনলেন গ্রামবাসী স্বপ্নের মাঠ পেল বাবুপুর

স্বপ্নের মাঠ পেল বাবুপুর

সাবেক ডিবিপ্রধান হারুনের অপকর্ম অবৈধ সম্পদের রক্ষক ছোট ভাই শাহরিয়ার

অবৈধ সম্পদের রক্ষক ছোট ভাই শাহরিয়ার

আ.লীগ ও সংখ্যালঘু ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী ৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম