Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

রংপুরে বাণিজ্যমন্ত্রী

আলু পেঁয়াজের দাম কার্যকরের চেষ্টা চলছে

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আলু পেঁয়াজের দাম কার্যকরের চেষ্টা চলছে

Advertisement

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার যে লক্ষ্য নিয়ে আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছিল তা অর্জন হয়নি। এর দায় শুধু সরকারের নয়, এজন্য ব্যবসায়ীদের সততার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত মাঠে কাজ করছে। এর মাধ্যমে বেঁধে দেওয়া নির্ধারিত দাম কার্যকর করার চেষ্টা চলছে। এজন্য প্রয়োজনে আইনের প্রয়োগ করা হবে। দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। একটি সিন্ডিকেট চক্রের কারণে মাঝেমধ্যে বাজারে পণ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও সরকার তা সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ করে যাচ্ছে। শুক্রবার বিকালে রংপুরে তিন দিনের সফরে এসে নগরীর লেকসিটি পার্ক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি বেড়েছে ফলে আমদানি ব্যয়ও বেড়েছে। এতে সমস্যার কিছু নেই। রপ্তানি আয় ১০ শতাংশ বেড়েছে। তবে গত মাসে রেমিট্যান্স কম এসেছে, একটু সমস্যা হয়েছে। এটা কাটিয়ে উঠব। এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক আছে। এরপর তিনি নিজ নির্বাচনি এলাকা রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। গত ১৪ সেপ্টেম্বর ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয় সরকার। সেদিন বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা একটি মিটিং করেছি। সেখানে আমরা পেঁয়াজ, আলু এবং ডিম-এই তিনটি পণ্যের দাম নির্ধারণ করেছি। কিন্তু ২০ দিনেও নির্ধারিত দাম কার্যকর হয়নি। শুক্রবারও বাজারে বাড়তি দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি হতে দেখা গেছে।

 

Advertisement

আলু পেঁয়াজ

Advertisement

আরও পড়ুন

বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই

বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই

নবজাগরণের অগ্রদূত মুন্শী মেহেরুল্লাহ দুই দশক বন্ধ রেলস্টেশন

দুই দশক বন্ধ রেলস্টেশন

বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে বিটিটিসি’র প্রতিবেদন রমজানের আগে বাড়ছে নিত্যপণ্যের আমদানি

রমজানের আগে বাড়ছে নিত্যপণ্যের আমদানি

কক্সবাজারে উচ্ছেদ শুরু গুঁড়িয়ে দেওয়া হলো চারতলা রিসোর্ট

গুঁড়িয়ে দেওয়া হলো চারতলা রিসোর্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম