Logo
Logo
×

Advertisement

খবর

আজ কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৪তম জন্মদিন

Advertisement

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আজ কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৪তম জন্মদিন

ছবি: সংগৃহীত

Advertisement

সাম্যবাদের কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৪তম জন্মদিন আজ। প্রগতিশীল এ তরুণ কবি ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্টাচার্য।

মা সুনীতি দেবী। ভারতে জন্মগ্রহণ করলেও কবির পূর্ব পুরুষের নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। বর্তমানে কবির পিতৃভিটায় তার নামে সরকারিভাবে একটি অডিটোরিয়াম ও লাইব্রেরি করা হয়েছে। কবির এ বাড়ি দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসেন। এছাড়াও প্রতি বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে কবির পূর্ব পুরুষের ভিটায় ৫ দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়। এ মেলায় ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কবিপ্রেমীরা অংশগ্রহণ করেন। তবে কবির জন্ম ও মৃত্যুর দিনে এ উপজেলায় সরকারি বা বেসরকারিভাবে তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় না।

কবি মিন্টু রায় বলেন, বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রেখে গেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। বছরে একটি মেলার আয়োজন করে কবি সুকান্তকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব নয়। আমি চাইব জাতীয়ভাবে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম ও মৃত্যুবার্ষিকী যেন পালন করা হয়।

কবি সুকান্ত ভট্টাচার্য ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

 

Advertisement

কবি সুকান্ত ভট্টাচার্য

Advertisement

আরও পড়ুন

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আজ থেকে ২২ দিন

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আজ থেকে ২২ দিন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গৌরীপুরে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

গৌরীপুরে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

স্বামী-ভাইকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ

স্বামী-ভাইকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম