Logo
Logo
×

Advertisement

খবর

স্বামী-ভাইকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেলার গেট থেকে তুলে নিয়ে স্বামী ও ভাইকে জিম্মি করে এক নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পাঁচ দিন পর মামলা নিয়েছে পুলিশ।

ভুক্তভোগী নারী জানান, ১ অক্টোবর রাত ১২টার দিকে রবিন নামে এক যুবকের নেতৃত্বে ৭-৮ জন আড়াইহাজার উপজেলাসংলগ্ন একটি মেলা থেকে তাকে, তার স্বামী ও ভাইকে তুলে নেয়। পরে তাদের সঙ্গে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পাশের একটি ভবনের নিচে আটকে রাখা হয়। সেখানে রাত ৩টা পর্যন্ত তাকে ৭-৮ জন যুবক ধর্ষণ করে। পরদিন শুক্রবার এ ঘটনায় আড়াইহাজার থানায় অভিযোগ দিলেও পুলিশ তা গ্রহণ না করে কালক্ষেপণ করেছে। আড়াইহাজার থানার এসআই আবদুল বাছেদ বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের ঘটনা প্রমাণিত হয়নি। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটলে ভুক্তভোগীর শরীরে যে ধরনের অবস্থা হওয়ার কথা, তেমন কিছু পাওয়া যায়নি। যার করণে সে সময় মামলা নেওয়া হয়নি। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আজ থেকে ২২ দিন

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আজ থেকে ২২ দিন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গৌরীপুরে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

গৌরীপুরে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

স্বামী-ভাইকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ

স্বামী-ভাইকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম