Logo
Logo
×

Advertisement

খবর

গৌরীপুরে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

তদন্ত কমিটি গঠন

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলে মঙ্গলবার রাতে আগুন লাগে। এতে সিনেমা হলের পাশাপাশি ভস্মিভূত হয়েছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ও ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি বিপণিবিতান। প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, রাত ২টার দিকে পৌর কমিউনিটি পুলিশ ও আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের খবর দেন। গৌরীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক কবিরুল আলমের নেতৃত্বে গৌরীপুরের ২টি, ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহের একটি করে ইউনিট প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ প্রসঙ্গে তিনি জানান, আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

জানা গেছে, আগুনে সিনেমা হলের ভেতরে তানভীর এলপিজি স্টোরের গ্যাস সিলিন্ডারের গোডাউন, তাজ উদ্দিন ভুট্টোর ফার্নিচার উৎপাদনকেন্দ্র, বকুল মিয়ার ইলেকট্রিক মালামালের দোকান ও সুরুজ মিয়ার পুরাতন বস্তার দোকান ভস্মিভূত হয়। এ সময় মালামাল সরাতে গিয়ে সিনেমা হলের সামনের ফলের দোকান ও রাস্তার পাশের ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। তানভীর এলপিজি স্টোরের পরিচালক তানভরি আহমেদ জানান, প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তাজ উদ্দিন ভুট্টো জানান, প্রায় ৫০ লাখ টাকার মেশিন ও ৬০ লাখ টাকার উপকরণ ভস্মিভূত হয়েছে। অন্য দুটি দোকানে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। লেখক রণজিৎ করের ‘গৌরীপুরের ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের আলোকে জানা যায়, জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর ছেলে বীরেন্দ্র কিশোর চৌধুরী গত শতাব্দীর ত্রিশ দশকের দিকে কলকাতা স্টার থিয়েটার হলের অনুকরণে তৈরি নাট্যমঞ্চই আজকের ঝলমল সিনেমা হল। এই মঞ্চে সর্বপ্রথম ‘শাহজাহান’ নাটক মঞ্চায়ন করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আজ থেকে ২২ দিন

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আজ থেকে ২২ দিন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গৌরীপুরে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

গৌরীপুরে পুড়ল ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

স্বামী-ভাইকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ

স্বামী-ভাইকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম