Logo
Logo
×
   

Advertisement

খবর

গণপূর্তের কর্মচারী হত্যা

কিশোরগঞ্জে ৪ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জে ৪ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

Advertisement

কিশোরগঞ্জের করিমগঞ্জে গণপূর্তের অবসরপ্রাপ্ত কর্মচারী আ. রহমান আমিন হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও অপর ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবদুর রহিম সোমবার সকালে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কাশেম, নজরুল, লিটন ও সাত্তার এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- খোকন, সিরাজ উদ্দিন ওরফে সিরাজ, কান্তু মিয়া ও সাহেদ। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের সাবেক তদারক সহকারী কুড়িগ্রামের উলিপুর উপজেলার কালোপানি বজরা গ্রামের আ. রহমান আমিন চাকরি থেকে অবসর নেয়ার পর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের শিংগুয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছে স্থায়ীভাবে বসবাস করতেন।

গ্রামের মৃত আ. কাদিরের ছেলে কাশেম, সিরাজ ও নজরুলের সঙ্গে আমিনের পূর্ববিরোধ ছিল। ২০০৬ সালের ২৩ এপ্রিল ভোরে আসামিরা আমিনের বসতঘরে হামলা করে। তারা তাকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করে। হামলায় আহত হন তার স্ত্রী মোছা. নূরুন্নাহার। এ সময় ঘরে থাকা টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় ওইদিন নিহতের স্ত্রী নূরুন্নাহার ওরফে রাবেয়া ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা করেন।

Advertisement

হত্যা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম