খবর ও ছবি
সামিট মেঘনাঘাট-২ দেশে প্রথম জিই’র গ্যাস টারবাইন স্থাপনা শুরু
Advertisement
প্রকাশ: ০৩ জুন ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের বিদ্যুৎ খাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে সামিট বদ্ধপরিকর। সেই লক্ষ্যে ঢাকার অদূরে নির্মাণাধীন সামিট মেঘনাঘাট-২ পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে সামিট নিয়ে এসেছে জিই’র সর্বাধুনিক ৯এইচএ.০১ হেভি-ডিউটি গ্যাস টারবাইন। প্রকল্পকাল মাফিক গ্যাস টারবাইনটি প্ল্যান্টের ভিত্তিতে সফলভাবে স্থাপনা করা শুরু হয়েছে, যা ২০২২ সাল নাগাদ চালু হলে দেশের সাত লাখ গৃহস্থালির বিদ্যুতের প্রয়োজন মেটানোর সমতুল্য বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। সামিট মেঘনাঘাট-২ প্রকল্পের বিভিন্ন পর্যায়ে ১১ শ’রও বেশি শ্রমিক কাজ করে যাচ্ছেন। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতির বিবেচনায় সামিট এবং জিই’র সদস্যরা সবার নিরাপত্তা এবং জাতীয়, স্থানীয় ও কোম্পানির স্বাস্থ্যবিধি কঠোরভাবে নিশ্চিত করে সফলতার সঙ্গে গ্যাস টারবাইনটির আগমন এবং সংস্থাপনের কাজ করে চলেছে। সংবাদ বিজ্ঞপ্তি।
