Logo
Logo
×
   

Advertisement

খবর

সুস্থ থাকুন

মুখ বেঁকে গেলে

Advertisement

Icon

ডা. মোহাম্মদ আলী

প্রকাশ: ১৮ মে ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মুখ বেঁকে গেলে

সংগৃহীত

Advertisement

রোগের নাম বেলস পলসি। সাধারণত ঋতু পরিবর্তন অর্থাৎ গরমকাল থেকে শীতকাল পড়ার সন্ধি সময়টাতে এ রোগ বেশি দেখা যায়। সাধারণত ধারণা করা হয় এক ধরনের ভাইরাস এ রোগের জন্য দায়ী।

লক্ষণ : ১) মুখ একদিকে বেঁকে যাওয়া। ২) কুলি করলে মুখের একপাশ দিয়ে পানি গড়িয়ে পড়া। ৩) এক চোখ বন্ধ করতে না পারা এবং চোখ দিয়ে পানি পড়া। ৪) মুখের এক পাশে খাবার জমে যাওয়া। ৫) অনেকের মাথা ও ঘাড় ব্যথা হতে পারে।

চিকিৎসা : এ রোগ হলে রোগীরা আতংকিত হয়ে পড়েন। অনেকে ভাবেন খারাপ বাতাস লেগেছে বা কারও অভিশাপ লেগেছে। কেউ ভাবেন স্ট্রোক হয়েছে। তাই অনেকে কবিরাজ বা তান্ত্রিকদের কাছে গিয়ে ধরনা দেন। এটি সম্পূর্ণ ভুল উদ্যোগ।

স্টেরয়েড, এন্টি ভাইরাস জাতীয় ওষুধের সঙ্গে ফিজিওথেরাপি এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে বেশিরভাগ রোগী এক থেকে ছয় সপ্তাহের মধ্যে পূর্ণ সুস্থ হয়ে যান।

সতর্কতা : ঠাণ্ডা পরিবেশে এ ভাইরাস অধিক প্রভাব বিস্তার করে। তাই সরাসরি ফ্যান বা এসির বাতাস এড়িয়ে চলুন। গবেষণায় দেখা গেছে বেলস পলসিতে আক্রান্ত ব্যক্তি আক্রান্ত হওয়ার আগে বেশি রাত অবধি ঠাণ্ডা বাতাসে কাজ করেছেন বা ভ্রমণ করেছেন। যদিও এ রোগ কখন কার হবে সে সম্পর্কে বিজ্ঞানীরা সঠিক ধারণা দিতে পারেননি।

ডা. মোহাম্মদ আলী

পরিচালক ও চিফ কনসালটেন্ট

এইচপি আর সি, উত্তরা, ঢাকা।

মোবাইল ফোন : ০১৮ ৭২ ৫৫৫ ৪৪৪।

Advertisement

বেলস পলসি মুখ বাঁকা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম