Logo
Logo
×

Advertisement

খবর

মুড়ির প্যাকেটে রাখা বোমায় ঝলসে গেলেন জামায়াত নেতা

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে রাখা বোমা বিস্ফোরণে জামায়াত নেতা এমএম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তার বসতঘরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিঘলিয়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মনিরুল ইসলাম ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরেন। এ সময় বসতঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান তিনি। কেউ ভুল করে রেখে গেছেন ভেবে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে যান। পরে মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে প্যাকেটটি বিস্ফোরিত হয়।

এতে মনিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বিস্ফোরণের পর ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দিঘলিয়া থানার ওসি অরূপ কুমার চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চার তরুণসহ সড়কে ঝরল ৮ প্রাণ

চার তরুণসহ সড়কে ঝরল ৮ প্রাণ

পরকীয়া ফাঁসের আশঙ্কায় কেশবপুরে জোড়া হত্যা

পরকীয়া ফাঁসের আশঙ্কায় কেশবপুরে জোড়া হত্যা

মুড়ির প্যাকেটে রাখা বোমায় ঝলসে গেলেন জামায়াত নেতা

মুড়ির প্যাকেটে রাখা বোমায় ঝলসে গেলেন জামায়াত নেতা

চার জেলায় নতুন পুলিশ সুপার

চার জেলায় নতুন পুলিশ সুপার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম