Logo
Logo
×

Advertisement

খবর

চার তরুণসহ সড়কে ঝরল ৮ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন তরুণের মৃত্যু হয়েছে। ভাঙ্গা গোলচত্বর এলাকায় সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজন এবং মধ্যরাতে হাসপাতালে একজন মারা যান। এছাড়া দুর্ঘটনায় পাঁচ স্থানে ঝরেছে আরও পাঁচ প্রাণ। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও কুড়িগ্রামে দুই বৃদ্ধ, মৌলভীবাজারে তরুণ, কুমিল্লায় কিশোর এবং চাঁদপুরে যুবক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ফরিদপুর : নিহতরা হলেন-ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে এজাজুল মিয়া ও নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাৎ সরকারের ছেলে স্বাধীন সরকার এবং অপরজনের নাম রাজন আলী। এদিকে দুর্ঘটনায় তিনজনের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : কসবা উপজেলায় দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নান্নু মিয়ার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তাহমিনা নামের এক নারী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার বায়েক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নান্নু মিয়া উপজেলার ৫ নম্বর বিনাউটি ইউনিয়নের গাববাড়ী গ্রামের মৃত মালু মিয়ার ছেলে।

কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়া-জুড়ি সড়কে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উত্তর কুলাউড়ার বিজয়া রোডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণ তানভীর জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের রাজাপুর এলাকার শফাওত আলীর ছেলে।

হাজীগঞ্জ (চাঁদপুর) : হাজীগঞ্জে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে যুবক তরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তরিক পাশের মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

কুড়িগ্রাম : উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ বাবর আলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের তল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) : বুড়িচং উপজেলায় ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর রাফি নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাফি চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চার তরুণসহ সড়কে ঝরল ৮ প্রাণ

চার তরুণসহ সড়কে ঝরল ৮ প্রাণ

পরকীয়া ফাঁসের আশঙ্কায় কেশবপুরে জোড়া হত্যা

পরকীয়া ফাঁসের আশঙ্কায় কেশবপুরে জোড়া হত্যা

মুড়ির প্যাকেটে রাখা বোমায় ঝলসে গেলেন জামায়াত নেতা

মুড়ির প্যাকেটে রাখা বোমায় ঝলসে গেলেন জামায়াত নেতা

চার জেলায় নতুন পুলিশ সুপার

চার জেলায় নতুন পুলিশ সুপার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম