Logo
Logo
×

Advertisement

খবর

অক্টোবরেই দোহাজারী-কক্সবাজার পথে চলবে ট্রেন: রেল সচিব

Advertisement

Icon

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বন্যায় ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত সংস্কার করে অক্টোবরেই দোহাজারী-কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন রেল সচিব হুমায়ুন কবির। চট্টগ্রামের সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত রেলপথ পরিদর্শনে এসে শুক্রবার সকালে এ কথা জানান তিনি। রেল সচিব বলেন, টেকনিক্যাল টিমের সঙ্গে বসে ক্ষতিগ্রস্ত রেললাইন দ্রুত সারিয়ে তোলা হবে। সেপ্টেম্বরে সব কাজ শেষ করে অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষামূলক চালনার পর শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দোহাজারী-কক্সবাজার রেলপথ চালু হবে। প্রকল্পের শুরুতে যে পরিমাণ কালভার্ট-ব্রিজ রাখা হয়েছিল স্থানীয়দের দাবিতে তার চেয়ে আরও বেশি করা হয়েছে জানিয়ে রেল সচিব বলেন, প্রয়োজন হলে আমরা আরও কিছু কালভার্ট করে দেব, যাতে ভবিষ্যতে পানি আর বাধা না হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান, দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প পরিচালক মফিজুর রহমান প্রমুখ। সম্প্রতি সাতকানিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইন। সাতকানিয়ার বিভিন্ন অংশে রেললাইনের নিচ থেকে মাটি ও পাথর সরে লাইন এঁকেবেঁকে গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তিন বলয়ে মণ্ডপ

তিন বলয়ে মণ্ডপ

প্রশাসনের আশ্বাসে সাজেকে সড়ক অবরোধ স্থগিত

প্রশাসনের আশ্বাসে সাজেকে সড়ক অবরোধ স্থগিত

রাজবাড়ীতে নৌকাবাইচ প্রতিযোগিতা দুই নৌকার সংঘর্ষে একটি ডুবে যায়, হামলায় আহত ২০

দুই নৌকার সংঘর্ষে একটি ডুবে যায়, হামলায় আহত ২০

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম