রাজবাড়ীতে নৌকাবাইচ প্রতিযোগিতা
দুই নৌকার সংঘর্ষে একটি ডুবে যায়, হামলায় আহত ২০
Advertisement
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর পদ্মা নদীর গোদারবাজার এলাকায় তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার শেষ দিন শনিবার দুই নৌকার সংঘর্ষে একটি ডুবি যায়। এ সময় হামলায় অন্তত ২০ মাঝি আহত হয়েছেন।
নৌপুলিশ, ফায়ার সার্ভিস এবং আয়োজক কমিটির সদস্যরা গুরুতর ৯ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকার কাছাকাছি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে, বৃহস্পতিবার বিকালে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। নৌকাবাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদের ব্যানারে নৌকাবাইচ প্রতিযোগিতায় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মীর মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে প্রতিযোগিতার শেষ পর্যায়ে পাবনার আমিনপুর থানার ‘নিউ শারীর ভিটা’ এবং কুষ্টিয়ার ‘নিউ জনতা সংগ্রাম’ নামে দুটি নৌকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোদার বাজার থেকে নৌকা দুটি ভাটিতে উড়াকান্দায় পৌঁছলে আলোর স্বল্পতায় ভালো দেখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে তুমুল লড়াইয়ের মধ্যে ‘নিউ শারীর ভিটা’ কিছুটা এগিয়ে গেলে ‘নিউ জনতা সংগ্রাম’র সঙ্গে ডানপাশে ধাক্কা লাগে। এ সময় দুই নৌকার মাঝিদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। নিউ শারীর ভিটা ডুবে যায়।
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন নিউ শারীর ভিটার মাঝি রওশন সরদার, লতিফ সরদারসহ কয়েকজন বলেন, তাদের নৌকায় অন্তত ৭৫-৮০ জন মাঝি ছিলেন। প্রতিযোগিতায় তারা এগিয়ে ছিলেন। ‘নিউ জনতা সংগ্রাম’ হঠাৎ ডান পাশ দিয়ে এসে চাপা দেয়। এতে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নিউ জনতা সংগ্রামের মাঝিরা বাঁশ, লাঠি ও বৈঠা দিয়ে তাদের মারধর করে। হামলায় নিউ সারির ভিটার অন্তত ২০ মাঝি আহত হন।
