Logo
Logo
×

Advertisement

খবর

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা

বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

Advertisement

Icon

মেহেরপুর ও দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মেহেরপুরের গাংনী উপজেলা দিয়ে ছয়জন এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয় বাসিন্দারা ব্যর্থ করে দিয়েছেন। বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধ্য হয়েছে।

রোববার গাংনী উপজেলার রংমহল আন্তর্জাতিক সীমান্তের ১৩৭ নম্বর পিলার এলাকা দিয়ে ছয়জনকে পুশইনের চেষ্টা করা হয়। চার নারী ও দুই পুরুষকে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতের দীঘলকান্দি বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রতিরোধ গড়ে তোলে রংমহল বিজিবি ক্যাম্পের টহল দল। বাধার মুখে সকাল ৮টার দিকে ছয়জনকে ফিরিয়ে নেয় বিএসএফ।

একই দিন সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ঠোটারপাড়া আন্তর্জাতিক সীমান্তের পিলার ১৫৩/৯ এলাকা দিয়ে দুই নারী ও দুই পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে সীমান্তে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা। একপর্যায়ে বিজিবির বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে চারজন ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান রনি জানান, বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে। পরে ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তিন বলয়ে মণ্ডপ

তিন বলয়ে মণ্ডপ

প্রশাসনের আশ্বাসে সাজেকে সড়ক অবরোধ স্থগিত

প্রশাসনের আশ্বাসে সাজেকে সড়ক অবরোধ স্থগিত

রাজবাড়ীতে নৌকাবাইচ প্রতিযোগিতা দুই নৌকার সংঘর্ষে একটি ডুবে যায়, হামলায় আহত ২০

দুই নৌকার সংঘর্ষে একটি ডুবে যায়, হামলায় আহত ২০

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম