Logo
Logo
×

Advertisement

খবর

খুলনায় আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেফতার

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

খুলনা থেকে আনসার আল ইসলাম নামে জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। খুলনা বাগেরহাট ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই ও ভিডিও জব্দ করা হয়েছে। র‌্যাব-৬-এর প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, আটক ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম, আকাশ ওরফে আবদুল্লাহ, তাজিমুদ্দিন ওরফে জসীম উদ্দীন, ইসমাইল হাসান অনিক ও রিপন।

আটক ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিলেন। বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে এ সংগঠনে যোগদান করেন তারা। পরবর্তী সময়ে তারা সংগঠনের সদস্য সংগ্রহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা শুরু করেন।

পার্শ্ববর্তী বিভিন্ন দেশে মুসলমানদের ওপর নির্যাতনসহ বিভিন্ন ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে ভুল বুঝিয়ে সংগঠনের সদস্যদের তথাকথিত জিহাদের মাধ্যমে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী করে তুলতেন আটক ব্যক্তিরা। এ উদ্দেশ্যে সংগঠনের সদস্যদের তারা বিভিন্ন উগ্রবাদী বই, মুসলমানদের ওপর নির্যাতন ও উগ্রবাদী নেতাদের বক্তব্যের ভিডিও সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডুমুরিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

ডুমুরিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

নেতৃত্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী

নেতৃত্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী

ছিনতাইয়ের অভিযোগ ববির ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে

ছিনতাইয়ের অভিযোগ ববির ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে

চট্টগ্রামে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

চট্টগ্রামে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম