Logo
Logo
×

Advertisement

খবর

ছিনতাইয়ের অভিযোগ ববির ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মব সৃষ্টি করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একদল শিক্ষার্থীকে খুঁজছেন দুর্জয় বাবু নামে এক ব্যক্তি। অভিযুক্তদের সন্ধান না পেয়ে সোমবার বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এর আগে রোববার ববির প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন দুর্জয়।

ববি প্রক্টর মেহেদি হাসান সোহাগ বলেন, ‘অন্তর নামে কোনো শিক্ষার্থীকে শনাক্ত করা যায়নি। তদন্তে কোনো শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল ক্যাম্পাসের বাইরে হওয়ায় অভিযোগকারীকে থানায় অভিযোগ করতে বলেছি।’

বন্দর থানার ওসি সনজিত চন্দ্র নাথ বলেন, ‘ভিকটিমের লিখিত অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর ববির ৪ নম্বর গেটসংলগ্ন ভাড়া বাসায় ব্যবসায়ী দুর্জয় ও তার নারী সহকর্মীকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন অন্তর সাহা, আলী রাজসহ ২৫ থেকে ৩০ জন। এ সময় তাদের হয়রানি করে নগদ ১ লাখ ১৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। দুর্জয় বলেন, ‘অন্তর আমার প্রতিবেশী। ঘটনার পর থেকে তাকেসহ অন্য অভিযুক্তদের খুঁজে পাচ্ছি না।’ বাসার নিচে রাখা মোটরসাইকেলটিও খুঁজে পাচ্ছেন না বলে দাবি করেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডুমুরিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

ডুমুরিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

নেতৃত্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী

নেতৃত্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী

ছিনতাইয়ের অভিযোগ ববির ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে

ছিনতাইয়ের অভিযোগ ববির ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে

চট্টগ্রামে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

চট্টগ্রামে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম